ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মহাদেবপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ১৮-৮-২০২৫ দুপুর ৩:১৬

মহাদেবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা আলোচনা সভা পোনা মাছ অবমুক্ত করন এবং পুরস্কার বিতরণ করা হয়েছে। ১৮ আগস্ট সোমবার উপজেলা মৎস্য অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে।এ উপলক্ষে বেলা ১১ টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে  উপজেলা পরিষদ  পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা এবং সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শিল্পী রায় এর সভাপতিত্বে এবং উপজেলা আনসার অফিসার ইব্রাহিম খাঁন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ খুরশিদুল ইসলাম, ইসলামী আন্দোলন মহাদেবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মা আরেফুল ,এন সি পি প্রতিনিধি আমিনুল হক , মৎস্য চাষি সুরজ আলম প্রমূখ। এসময়  ময়েজ উদ্দিন মন্ডল , আলমগীর হোসেন, এবং সুরুজ আলমকে সফল মৎস্য চাষী হিসেবে পুরস্কার প্রদান করা হয়।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা