ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে মৎস্য সপ্তাহ শুরু


বাগেরহাট জেলা প্রতিনিধি photo বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৮-২০২৫ দুপুর ৪:৩
বাগেরহাটে বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। 
 
সোমবার (১৮ আগস্ট) বেলা ১১টায় বাগেরহাট উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। সেখানে বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান।
 
এর আগে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিগণ। পরে বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা ড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান। 
 
 
এসময় আরও বক্তব্য দেন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনসারি, সদর উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা সাদ্দাম হোসেন প্রমুখ। সভায় বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক মৎস্য চাষী ও ব্যবসায়ীরা অংশগ্রহন করেন।
 
বক্তারা বলেন, দেশে দিন দিন মাছের চাষ বৃদ্ধি পাচ্ছে। দেশে বর্তমানে ৫০ লক্ষ মেট্রিক টনের বেশি মাছ উৎপাদন হচ্ছে। যা বাংলাদেশের মানুষের চাহিদার তুলনায় অনেক বেশি। বিশেষ করে বাগেরহাটে দেশের সব থেকে বেশি গলদা চিংড়ি উৎপাদন হয়। যা এই এলাকার মানুষের জীবন মানের উন্নয়ন করেছে। অন্যদিকে বাগদা উৎপাদনে তৃতীয় জেলা বাগেরহাট।
 

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত