ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

বাগেরহাটের সাবেক এমপির ছেলের বিরুদ্ধে অধ্যক্ষের সংবাদ সম্মেলন


বাগেরহাট জেলা প্রতিনিধি photo বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৮-২০২৫ দুপুর ৪:১৩
বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য মীর শওকত আলী বাদশার ছেলে মীর রহমত আলীর বিরুদ্ধে জমি জমা সংক্রান্ত বিষয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে খুলনা আজমখান কমার্স কলেজের অবঃপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সেলিনা বুলবুল এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তিনি বাগেরহাট সদরের রাখালগাছি ইউনিয়নের সুগন্ধি গ্রামের মরহুম শেখ মুস্তাফিজুল হকের মেয়ে ।  
 
প্রফেসর সেলিনা বুলবুল সংবাদ সম্মেলনে জানান, বাগেরহাট- ২ (সদর কচুয়া) আসনের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা মীর শওকত আলী বাদশার ছেলে মীর রহমত আলী বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে প্রভাব খাটিয়ে বিপুল অর্থ ও সম্পত্তির মালিক হয়েছেন । এখনো বাগেরহাটে প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠানে তার প্রভাব খাটিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করে যাচ্ছেন। কিছু বিএনপি নেতারা এই ডেভিল রহমত আলীর চলার পথকে মসৃণ করে দিয়েছে। যা জুলাই আন্দোলনের পরিপন্থী।
 
তিনি জানান, বাগেরহাট জেলা সদরের রাখালগাছি ইউনিয়নের বিভিন্ন মৌজায় শত শত বিঘা জমি ক্রয় করেছেন আওয়ামী লীগ নেতা মীর রহমত আলী। এই অজপাড়া গায়ে নির্মাণ করেছেন বিলাসবহুল বাড়ি। ক্ষমতার দাপট দেখিয়ে এলাকার বহু লোকের কাছ থেকে জমি দখলে নিয়েছেন।এসব বিষয়ে বহু অভিযোগ থাকলেও কেউ কোনদিন তার বিরুদ্ধে তদন্ত কিংবা ব্যবস্থা গ্রহণ করে নাই।
 
সেলিনা বুলবুল আরো জানান, আমার পিতা মুস্তাফিজুল হক এবং তার দুই বোন জামিলা বেগম ও জবেদা বেগম জেলা সদরের রাখালগাছি ইউনিয়নের সৈয়দপুর মৌজার ৫৬০ খতিয়ানে ২.১৯ একর এবং সুগন্ধী মৌজার ৫০১ নং খতিয়ানে ৪৬ টি দাগের জমি, আমরা দীর্ঘ বছর যাবত শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছি। সেখানে আমাদের মৎস্য খামারও রয়েছে।
 
আমাদের জমি দখলে নেওয়ার জন্য বহুদিন ধরে চেষ্টা করছে এই রহমত আলী। তার বাহিনী দিয়ে বিভিন্নভাবে ভয়-ভীতি দেখাইতেছে। এসিল্যান্ড ও তহশীলদেরকে যেকোন ভাবে ম্যানেজ করিয়া জমিন দখল নিতে চাই এই রহমত আলী। এ বিষয়ে স্থানীয়ভাবে কয়েকবার সালিশ বৈঠকের চেষ্টা করিলেও তিনি হাজির হন নাই কিংবা কাগজপত্র দেখান নাই। সে জোরপূর্বক আমাদের জমি দখল করতে চাই। ৩০ দিনের মধ্যে জমির দখল ছেড়ে দিতে হবে অন্যথায় প্রানে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করেছে আমাদের।
 
তিনি জানান, বর্তমানে ওই জমিতে ১৪৪ ধারা জারি রয়েছে। তারপরেও সে তার লোকজন দিয়ে আমাদের ওই মৎস্য খামারের বাঁধ কাটিয়া কয়েক লক্ষ টাকার ক্ষতি করিয়াছে। আওয়ামী লীগ নেতা এই ডেভিল রহমত আলীর অবৈধ সম্পদের সঠিক তদন্ত ও আমাদের জমিতে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
 
এ বিষয়ে মীর রহমত আলী বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। আমি কারো জমি জোর পূর্বক দখল করিনি একটি স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করছে।

Rp / Rp

বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মহাদেবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে সকলের জন্য স্কাউটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত

বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাট হাসপাতাল থেকে গুরুতর আহত রোগীকে  'নরমাল' সার্টিফিকেট দেওয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন

কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

মহাদেবপুরে ৩ দিনব্যাপী বইমেলা পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত

১৬ বছর পর পুনরায় সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান

২৮শে এপ্রিল আসলাম চৌধুরীর মামলার চূড়ান্ত শুনানি রায়ের দিকে তাকিয়ে চট্টগ্রাম ও দেশবাসী

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ

বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

পা দিয়েই স্বপ্ন লেখা আরিফা—তার পাশে দাঁড়ালেন ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু