ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন


মীর রকিবুল ইসলাম,কুষ্টিয়া প্রতিনিধি photo মীর রকিবুল ইসলাম,কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৮-২০২৫ দুপুর ২:৪৫

গাজীপুরে সাংবাদিক তুহিনকে জবাই করে হত্যার প্রতিবাদে এবং দেশব্যাপী সাংবাদিকদের ওপর চলমান নিপীড়ন, হয়রানি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৯ আগস্ট ২০২৫) সকাল ১১টার দিকে বাংলাদেশ প্রেসক্লাব কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে শহরের থানা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব কুষ্টিয়া জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি  নুরুন নাহার সীমা ও সাধারণ সম্পাদক মীর রকিবুল ইসলাম।  বাংলাদেশ প্রেসক্লাব খুলনা বিভাগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ জেলা সভাপতি স্বপন মাহমুদ,  সিনিয়র সহ-সভাপতি এন এইস সোহান, সহ-সভাপতি জীবন চৌধুরী, যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন রাজু এছাড়া বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক শামিম হাসান খান, সাংগঠনিক সম্পাদক বেলাল আহম্মেদ, সহ আরও অনেকে। উপস্থাপনা করেন এস এস রুশদী,

বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে জবাই করে হত্যা শুধু একজন সংবাদকর্মীকে হারানো নয়, এটি পুরো সাংবাদিক সমাজকে আতঙ্কগ্রস্ত করে তুলেছে। সাংবাদিকদের উপর একের পর এক হামলা, হত্যা, মিথ্যা মামলা দায়েরের মাধ্যমে সত্যকে রুদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে গণমাধ্যম ও গণতন্ত্র চরম সংকটে পড়বে।”

তারা অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন এবং দেশব্যাপী সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। একইসাথে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্লোগানে স্লোগানে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

 

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত