ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক নার্স ও জনবল সংকট ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা


নির্মল ভট্টচার্য্য রিংকু , হবিগঞ্জ photo নির্মল ভট্টচার্য্য রিংকু , হবিগঞ্জ
প্রকাশিত: ১-২-২০২৪ বিকাল ৫:৩১
হবিগঞ্জের  লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্স ও জনবল সংকটের কারণে স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছে। লক্ষাধিক মানুষের স্বাস্থ্য সেবার ভরসাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন সেবা গ্রহীতা জনগণ। লাখাই উপজেলার ৬টি ইউনিয়নের হাজার হাজার সেবা প্রত্যাশী বঞ্চিত হচ্ছেন তাদের কাঙ্কিত সেবা থেকে। ২০২৩ সালের ২৭ জুলাই থেকে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যাত্রা শুরু হয় ৩১ শয্যা হাসপাতালের ৬০ পার্সেন্ট জনবল নিয়ে। অপারেশন থিয়েটার চালু থাকলেও ১ জন গাইনী বিশেষজ্ঞ ও ১ জন সার্জারী বিশেষজ্ঞ কনসালটেন্ট না থাকায় অপারেশন থিয়েটারে অপারেশন কার্যক্রম শুরু করা যাচ্ছে না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন না হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে উপজেলার হাজার হাজার সেবা প্রত্যাশীর।
সূত্রে জানা যায়, ডাঃ অমিত রায় ২০১৩ সাল থেকে প্রায় ১১ বছর, ডাঃ রেজাউল ইকরাম ২০১৩ সাল থেকে প্রায় ১১ বছর ও ডাঃ নাহিদ চৌধুরী সুমন ২০১৯ সাল থেকে প্রায় ৪ বছর অনুমতি বিহীন কর্মস্থলে অনুপস্থিত। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাগজে কলমে ২০ জন নার্স থাকলেও বর্তমানে কর্মরত আছেন ১৬ জন। ২ জন অনুমতি বিহীন কর্মস্থলে অনুপস্থিত ও ২ জন লিয়েনে বাংলাদেশের বাহিরে আছেন। ওয়ারিস মিয়া নামে এক ব্যক্তি জানান— উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোন পরীক্ষা করা যায় না। কোন পরীক্ষা করতে হলে বাহিরে করতে হয়। লাখাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজী সামছুল আরেফিন জানান— লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন ডাক্তার প্রয়োজন। বর্তমানে আছেন ২ জন এবং ৩ জন ডাক্তারকে সাব সেন্টার থেকে আনা হয়েছে।
তিনি আরও বলেন— লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে নার্স সংকট আছে ও ৩৫ পার্সেন্ট জনবল সংকট আছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৩ বার চিঠি দিয়েছি

Masum / Masum

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা