শিবচরে সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপি'র মতবিনিময় ও আলোচনা সভা
মাদারীপুর জেলার শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাদারীপুর - ১(শিবচর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু জাফর মোহাম্মদ হোসেন চৌধুরী(আবু জাফর চৌধুরী)সাংবাদিকদের সাথে শিবচরের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করেন।
বুধবার(২০ আগষ্ট) দুপুরে শিবচর উপজেলায় তার নিজ বাড়িতে উপজেলার কর্মরত সাংবাদিকদের নিয়ে এ মতবিনিময় ও আলোচনা সভা করেন তিনি।এ সময় উপজেলার বিভিন্ন প্রিণ্ট,টেলিভিশন ও অনলাইন মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময়ে তিনি দেশের সার্বিক পরিস্থিতি ও চলমান রাজনৈতিক অবস্থা নিয়ে সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নউত্তর দেন।
সংবাদকর্মীদের সাথে আলাপকালে তিনি বলেন'আমাদের শিবচর উপজেলায় দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)কোন পূর্ণাঙ্গ কমিটি নেই।তাই আমরা শিবচর উপজেলার বিএনপি'র নেতৃবৃন্দরা সাংগঠনিকভাবে একটি এলোমেলো অবস্থায় আছি।আপনারা অবগত আছেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক নেতৃবৃন্দরা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে গিয়েছে।এ সকল গ্রুপ থেকেই এক একজন মনোনয়ন প্রত্যাশী ও বিভিন্নভাবে প্রচার প্রচারণা চালিয়ে আসছে।এর ফলে দলীয় কোন্দল দিন দিন বেড়েই চলেছে।
আমি মনে করি দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রয়োজন দ্রুত একটি সু-সংগঠিত উপজেলা কমিটি গঠন করা।বিএনপি যাকে উপযুক্ত মনে করে মনোনয়ন দিবে আমরা সকলেই তার সাথেই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয় করবো।আপনারা গণমাধ্যম কর্মীরা সকলকে সমান চোখে দেখবেন।কারো মুখপেক্ষি হয়ে একরফা সংবাদ করবেন না।আমি আশাবাদী যে বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) শিবচর উপজেলায় একজন যোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দিবেন।সর্বশেষ তিনি জুলাই শহীদদের আত্মার মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে সভা সমাপ্তি ঘোষণা করেন।
Masum / Masum
বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত
মহাদেবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
রাজশাহীতে সকলের জন্য স্কাউটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত
বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাট হাসপাতাল থেকে গুরুতর আহত রোগীকে 'নরমাল' সার্টিফিকেট দেওয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন
কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
মহাদেবপুরে ৩ দিনব্যাপী বইমেলা পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত
১৬ বছর পর পুনরায় সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান
২৮শে এপ্রিল আসলাম চৌধুরীর মামলার চূড়ান্ত শুনানি রায়ের দিকে তাকিয়ে চট্টগ্রাম ও দেশবাসী
কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ
বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান