ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

কুষ্টিয়ায় খাদ্য মন্ত্রীর অভিযানে গোডাউন সিলগালা


শাহনেওয়াজ আলী, কুষ্টিয়া photo শাহনেওয়াজ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১-২-২০২৪ বিকাল ৫:৩৪

কুষ্টিয়ার খাজানগরে দেশের বৃহত্তম চালের মোকামে আজ অভিযান চালিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। অবৈধ মজুদসহ কেউ কোনো অনিয়ম-দুর্নীতি করছে কি না তা খতিয়ে দেখতে এই অভিযান পরিচালনা করেন মন্ত্রী ও তার টিমের সদস্যরা। এ সময় দাম বৃদ্ধির সাথে জড়িতদের গ্রেপ্তারের হুঁশিয়ারি দেন তিনি।বুধবার (৩১ জানুয়ারি) দুপুর থেকে এই অভিযান শুরু হয়। অভিযান শেষে বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে চালের বাজার নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক অংশিজনদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।মতবিনিময় সভায় একজন চালকলের মালিক খাদ্যমন্ত্রীকে জানায়, উত্তরবঙ্গের ব্যবসায়ীদের কারণে চালের মূল্য বাড়ে। জবাবে খাদ্যমন্ত্রী বলেন, উত্তরবঙ্গের কোন কোন ব্যবসায়ী দাম বৃদ্ধির সাথে জড়িত তাদের নাম ঠিকানা দেন। আমি কুষ্টিয়ায় বসে থেকে যদি তাদের হাতকড়া পড়াতে না পারি, তাহলে মন্ত্রীত্ব ছেড়ে দেবো।এ সময় মন্ত্রী চালকল মালিকদের উদ্দেশে বলেন, আপনারা অটো রাইস মিলে চাল চার-পাঁচ বার ছেটে পালিশ করার কারণে চালের পুষ্টিগুন কিছুই থাকে না। অতিরিক্ত বিদ্যুৎ ব্যয় হয়। লোকবল লাগে, খরচ বেশি হয়। সেই খরচের হিসেব ধরান চালের ওপর। এর আগে, অভিযান চালিয়ে অবৈধভাবে আটা মজুদ করায় মেসার্স সুবর্ণা অটো ফ্লাওয়ার মিলের গোডাউন সিলগালা করা হয় এবং অবৈধ ধান মজুদের অভিযোগে আরেকটি মিলের ধানের গোডাউন সিলগালা করা হয়।

Masum / Masum

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত