ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মোংলায় নদীতে পড়ে লাইটার জাহাজের এক কর্মচারী নিখোঁজ


বাগেরহাট জেলা প্রতিনিধি photo বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৮-২০২৫ বিকাল ৬:০

মোংলা বন্দরের জেটি সংলগ্ন এলাকায় এমভি শোভা নামক লাইটার জাহাজের ক্রু( কর্মচারী) নদীতে পড়ে নিখোঁজ রয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৫টার সময় মো. রাব্বি নামক ওই কর্মচারী হঠাৎ নদীতে পড়ে যায়।
এরপর লাইটারের অন্য কর্মচারীরা খোঁজাখুঁজি করে উদ্ধার করতে পারেনি। মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মাকরুজ্জামান মুন্সি নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে মোংলা বন্দর কর্তৃপক্ষ,  ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল। নিখোঁজ লাইটারের কর্মচারী মো. রাব্বি বরিশালের বাঁকের গঞ্জ এলাকার বাসিন্দা।
এমভি শোভা লাইটারের মাস্টার মুজ্জাফর মোল্লা জানান, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে জিবশাম বোঝাই করেন। এর পর ঢাকার যাওয়ার জন্য তারা বন্দরের ৫ নম্বর জেটির বিপরীত পাশে পশুর নদীতে   অপেক্ষা করতে ছিলেন। আজ সকাল সাড়ে ৫টার সময় কর্মচারী মো. রাব্বি রান্না ঘর থেকে চা খেতে খেতে ঢেকের দিকে যাওয়ার সময় অসাবধানতা বসত পা পিছলে নদীতে পড়েযায়। তিনি জানান,তারা অনেক খোজা খুঁজি করেন। না পেয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষ কে খবর দেয় হয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মাকরুজ্জামান মুন্সি জানান, লাইটারের কর্মচারী নিখোঁজ হওয়ার খবর পাওয়ার সাথে সাথে  বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগ কর্তৃক ড্রোন ব্যবহার করে জাহাজটির আশপাশের নদী এলাকায় অনুসন্ধান চালানো হচ্ছে। একই সাথে ফায়ার সার্ভিস এর একটি ইউনিট ও কোস্টগার্ডের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে।
নিখোঁজ রাব্বি এক বছর আগে এমভি শোভা লাইটারের ক্রু হিসেবে চাকুরিতে যোগদান করেন।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত