মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
প্রায় এক যুগ পর মানিকগঞ্জের কালীগঙ্গা নদীজুড়ে তৈরি হয়েছিল অন্যরকম এক আবহ। ঢাকের তালে তালে বৈঠার ছন্দ, শঙ্খধ্বনি আর হাজারো দর্শকের উল্লাসে পুরো এলাকা পরিণত হয়েছিল উৎসবে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা যেন নদীকে ঘিরে গ্রামীণ জীবনের প্রাণচাঞ্চল্য ফিরিয়ে এনেছিল।
শনিবার (২৩ আগস্ট) ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। নৌকা প্রতিযোগিতায় অর্ধশতাধিক বাইচের নৌকা অংশ নেয়। প্রতিটি নৌকায় মাঝিরা প্রাণপণ বৈঠা চালিয়ে ছুটে চলে গন্তব্যের দিকে। কারও মুখে ঘাম ঝরে, কারও গলায় স্লোগান- 'হই-হই হইয়া' ও 'আল্লাহ নাম লইয়া- চালাও বৈঠা ভাইয়া' সব মিলিয়ে কালীগঙ্গা নদীর বুক যেন কেঁপে ওঠে বৈঠার আঘাতে।
নৌকার প্রতিযোগিতার সঙ্গে দর্শকদের উচ্ছ্বাসও সমান তালে এগিয়েছে। নদীর দুই তীর ঘেঁষে দাঁড়িয়ে ছিল হাজারো মানুষ। কেউ চিৎকার করে উৎসাহ দিচ্ছিল, কেউবা হাততালি দিয়ে মাঝিদের মনোবল বাড়াচ্ছিল। অনেকে আবার নৌকা ভাড়া করে মাঝনদী থেকে প্রতিযোগিতা উপভোগ করেছেন।
দুপুর ১ টায় এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। এ সময় জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছা: ইয়াসমিন খাতুন, মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব।
বিভাগীয় কমিশনার বলেন, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখা এবং নদীমাতৃক সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমরা চাই, এ ধরনের উৎসব মানুষের মাঝে সম্প্রীতি ও আনন্দ ছড়িয়ে দিক।
স্থানীয় প্রবীণরা জানান, একসময় বর্ষাকালে নিয়মিত নৌকা বাইচ হতো। আজকের আয়োজন তাদের পুরনো দিনের স্মৃতি জাগিয়ে তুলেছে। কালীগঙ্গার বুকে আজকের বৈঠার ছন্দ যেন প্রমাণ করল গ্রামীণ ঐতিহ্য এখনও বেঁচে আছে, শুধু তাকে নিয়মিতভাবে তুলে ধরার প্রয়োজন।
অংশগ্রহণকারী মাঝি আনোয়ার হোসেনের চোখে তখনও ঘাম। তিনি বলেন, এই নৌকা বাইচ শুধু প্রতিযোগিতা না, আমাদের আবেগ। বৈঠা চালানোর সময় মনে হয় নদী আমাদের সাথে কথা বলছে।
প্রতিযোগিতা দেখতে আসা দর্শনার্থী সাবিহা বেগম বলেন, ছোটবেলায় বাবার হাত ধরে নৌকা বাইচ দেখতে আসতাম। আজ আমার সন্তানদের নিয়ে এসেছি। এ আয়োজন আমাদের গ্রামের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আবার মনে করিয়ে দিচ্ছে।
নৌকা বাইচ দেখতে আসা এক দর্শনার্থী জানান, দীর্ঘদিন পর এমন আয়োজন আমাদের সবাইকে মুগ্ধ করেছে।
প্রতিযোগিতা শেষে বিজয়ী নৌকাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এদিকে নদীর তীরে বসে ছোটখাটো মেলা, যেখানে খেলনা, খাবার আর গ্রামীণ দ্রব্য বিক্রি হচ্ছিল। শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষ- সবাই সেই মেলায় অংশ নিয়ে আনন্দ ভাগাভাগি করেছেন।
Rp / Rp
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা
Link Copied