জুলাই অভ্যুত্থানের তরুণদের স্পিড কাজে লাগিয়ে দেশ গড়তে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা
চব্বিশের জুলাই আন্দোলনে তরুণদের স্পিড কাজে লাগিয়ে দেশ গড়তে হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
আজ রবিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষায় ইন্সটিটিউট মিলনায়তনে নিরাপদ অ্যালায়েন্সের কাউন্সেলিং ও সাইবার ইউনিটের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।সমাজ কল্যাণ উপদেষ্টা বলেন, আমরা দেখেছি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে কিশোর তরুণরা কিভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। তিনি বলেন তরুণ কিশোরদের অদম্য স্পিরিট এর কারণে আন্দোলনে তারা সফল হয়েছিল। তিনি বলেন তরুণদের মধ্যে কোন অলসতা নেই, আছে শুধু উদ্যমও স্পৃহা। আর এই কারনেই তরুণ কিশোরদের অদম্য স্পিডের কারণে আন্দোলনে তারা সফল হয়েছিল ।
সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যেসব তরুণ কিশোররা দেশের জন্য আত্মত্যাগ করেছেন তাদেরকে বাংলাদেশের মানুষ আজীবন স্মরণ রাখবে। বর্তমান অন্তবর্তী সরকার তাদের জন্য কিছু করে যেতে চায়। এজন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতা অব্যাহত থাকবে।
উপদেষ্টা বলেন, তরুণ কিশোরদের মধ্যে একটা আলাদা এনার্জি আছে যেটা বড়দের মধ্যে নেই। তরুণদেরকে উৎসাহিত করে অনেক কিছুই করা সম্ভব। তাদেরকে মেধাবৃত্তিক জাতি গঠনে এগিয়ে নিতে হবে। তিনি বলেন তরুণ কিশোরেরা কোন কাজে পিছপা হয় না। তাই তাদেরকে দিয়েই আগামীর ভবিষ্যৎ বিনির্মাণ করতে হবে। তরুণদেরকে প্রযুক্তিগত দক্ষতায় প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, কিশোর তরুণদের কে নিয়ে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে পারলে নারী ও শিশু নির্যাতন কমে আসবে। বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল(অবসরপ্রাপ্ত) মো. ইমদাদ-উল-বারী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের জয়েন কমিশনার হারুনুর রশিদ, ন্যাশনাল ট্রমা কাউন্সিলিং সেন্টারের চিফ ন্যাশনাল কাউন্সিলিং সেন্টারে চিফ ইসমত জাহান সহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Rp / Rp
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক
বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার
দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে -- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা যায় না - তথ্যমন্ত্রী
স্বচ্ছ ও কার্যকর কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি
বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর
কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ
১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী
সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল