দেশব্যাপী অভিযান: ১২৪৫ কেজি নিষিদ্ধ পলিথিন, শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে জরিমানা, কারখানা সিলগালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এবং সংশ্লিষ্ট বিধিমালা বাস্তবায়নে আজ পরিবেশ অধিদপ্তর সারা দেশে একযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে।
চাঁদপুর, পিরোজপুর, মুন্সীগঞ্জ, কুমিল্লা ও ঢাকা মহানগরের দারুস সালাম ও চকবাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে ০৬টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় ০৯টি মামলায় ২ লক্ষ ৬৬ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয় এবং ১২৪৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। পাশাপাশি একটি পলিথিন কারখানা বন্ধ করে সিলগালা করা হয়। অভিযানে কয়েকটি বাজার, সুপারশপ ও দোকানে সতর্কতামূলক বার্তা প্রদান ও লিফলেট বিতরণ করা হয়।
শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে সিরাজগঞ্জ, নীলফামারী, পঞ্চগড়, রাজবাড়ী, শরীয়তপুর ও টাঙ্গাইল জেলায় ০৬টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২১টি মামলায় ২৩ হাজার নয়শত টাকা জরিমানা আদায় করা হয় এবং ৩৪টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। একইসাথে কয়েকজন গাড়িচালককে সতর্ক করা হয়।
বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুযায়ী নির্মাণ সামগ্রী, পুরাতন ব্যাটারি হতে সীসা নিঃসরণ ও টায়ার পাইরোলাইসিস কারখানার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ, সাভার ও ঢাকা মহানগরের শ্যামলী এলাকায় ০৩টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এ সময় ০২টি মামলায় ১ লক্ষ ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয় এবং নির্মাণ সামগ্রী তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। এছাড়া, চাঁপাইনবাবগঞ্জ ও সাভারে বায়ুদূষণকারী ও অবৈধ ০৫টি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।
এছাড়াও ঢাকা মহানগরের মিরপুর এলাকায় অবৈধ কারখানার বিরুদ্ধে ০১টি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে ০৫টি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় দূষণ বিরোধী এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা