ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা।
শনিবার (৩০ আগস্ট) বিকালে শরীয়তপুরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। পরে চৌরঙ্গী মোড় এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
শরীয়তপুর জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ডা. শাহজালাল সাজুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির অ্যাডভোকেট ফিরোজ আহামেদ মুন্সী, জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খবির হোসেন প্রমূখ। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, রাজধানীর বিজয়নগরে হামলার ঘটনায় জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে৷ স্বৈরাচারের সহযোগী দলটির নেতাকর্মীদেরও গ্রেপ্তার করতে হবে।
Masum / Masum
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা