টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর ও মহাসড়ক অবরোধ গন-অধিকার পরিষদের
টাঙ্গাইল জেলা জাতীয় পার্টি (কাদের) অফিস ভাঙচুর ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল শহরের থানার পাশে ছয় আনি বাজার রোডে অবস্থিত জাতীয় পার্টির জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ শতাধিক নেতাকর্মীর ওপর জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক হামলার প্রতিবাদে জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নিরালা মোড় হয়ে সদর থানার পাশে জেলা জাতীয় পার্টির অফিসে পৌঁছালে নেতাকর্মীরা অফিস ভাঙচুর করেন। এ সময় তারা ভেতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করেন।
পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে আশেকপুর এলাকায় গিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধের পর সেনাবাহিনীর হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নেন।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ বলেন, “আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছি। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
Masum / Masum
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা