রাবির কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা দিয়েছে ছাত্রদল, ক্যাম্পাসেন উত্তেজনা
প্রথম বর্ষের শিক্ষার্থীদের রাকসু'র ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা লাগিয়ে ছাত্রদলের অবস্থান কর্মসূচিতে চলছে উত্তেজনা।
আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন রাবি শাখা ছাত্রদল।
অন্য দিকে ছাত্রশিবির ও শিক্ষার্থীরাও সেখানে অবস্থান করছে।
থেমে থেমে চলছে হাতাহাতি ও উত্তেজনা।
শনিবার সকাল ৯টা থেকে রাকসু'র কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু করে সংগঠনটি। এসময় তাঁরা 'জিয়ার সৈনিক, এক হও লড়াই করো', 'প্রথমবর্ষের ভোটাধিকার, ছাত্রদলের অঙ্গিকার', 'রাকসু আমার অধিকার, তুমি কে বাদ দেওয়ার', 'ছাত্রদলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন', 'প্রথম বর্ষের ভোটাধিকার, দিতে হবে দিতে হবে', 'রাকসু ফি দিয়েছি, ভোটার হতে চেয়েছি', 'ডাকসু-রাকসু নির্বাচনে, প্রথমবর্ষ ভোট দিবে', 'প্রথমবর্ষের ভোটাধিকার, ফকির কে কেড়ে নেওয়ার', 'প্রথম বর্ষের ভোটাধিকার, নকিব কে কেড়ে নেওয়ার'সহ বিভিন্ন স্লোগান দেন।
অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীরা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া গণতান্ত্রিক অধিকার হরণ করার শামিল। আমরা চাই নির্বাচন কমিশন প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে সকলের অংশগ্রহণমূলক নির্বাচন দেবে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি চলবে।
এ বিষয়ে জানতে চাইলে রাকসু কোষাধ্যক্ষ প্রফেসর সেতাউর রহমান বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছে। চেয়ার-টেবিল ভাঙ্গচুর করেছে। তারা ভায়োলেন্স ঘটানোর চেষ্টা করছে। প্রশাসনকে অবহিত করেছি। এ বিষয়ে তারা ব্যবস্থা নিবে। আজ মনোনয়ন ফরম বিতরণের শেষ দিন, তারা এমন করলে হয়তো মনোনয়ন ফরম বিতরণে সমস্যা সৃষ্টি হবে।
ছাত্রদলের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ও রাবি শাখার সদস্য অধ্যাপক এ নাঈম ফারুকি, সহ- প্রচার সম্পাদক অধ্যাপক আতাউর রহমান, রাবি শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বাবু, সিনিয়র সহ-সভাপতি খালেকুজ্জামান মিজান, সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন অংশগ্রহণ করেছেন। তাদের দাবি না মানা হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ছাত্রদলের নেতৃবৃন্দ।
Rp / Rp
শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
ফুলবাড়ীতে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত
বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড
সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না
বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান
প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা
কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন
এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন
নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১
Link Copied