ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে শিক্ষা ব্যবস্থার উপরে --- ভি.সি শামছুল আলম


শেখ মখফুর রহমান জান্টু, সাতক্ষীরা photo শেখ মখফুর রহমান জান্টু, সাতক্ষীরা
প্রকাশিত: ১-৯-২০২৫ দুপুর ১০:৩৯
বাংলাদেশ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মোঃ শামছুল আলম বলেন, "বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে শিক্ষা ব্যবস্থার উপরে। আমাদের দেশের সাধারণ শিক্ষা মানুষদেরকে মানুষ বানাতে ব্যর্থ হয়েছে বিধায় আমাদেরকে আল্লাহ প্রদত্ত শিক্ষা ব্যবস্থার দিকে এগিয়ে আসতে হবে, ভূমিকা রাখতে হবে। মনে রাখবেন রবের নামে যেটা পড়া হবে সেটাই হবে কল্যাণ ও কার্যকর। রোববার দুপুরে সাতক্ষীরার কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার কামিল তাফসীর সবক দান ও আলিম প্রথম বর্ষের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম এসব কথা বলেন।
 
তিনি বলেন, আমাদের দেশটাকে আমরা ইসলামি শিক্ষা দিয়ে সাজাই, আমাদের প্রতিষ্ঠানগুলো সাজাই নৈতিকতার বলয়ে তাকওয়া দিয়ে। তাহলেই আমাদের প্রত্যাশিত জাতি আমরা উপহার দিতে পারব। 
 
 
মাদরাসা মিলনায়তনে মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি সাতক্ষীরা সিটি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুরের  সভাপতিত্বে অনুষ্ঠিত সবক প্রদান অনুষ্ঠানে সবক দেন আগড়দাড়ী কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফেজ মুফতি মুহাদ্দিস মোঃ রবিউল বাশার।মাদ্রাসাটির সহকারী অধ্যাপক মাওলানা তৌহিদুর রহমানের  সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন, কলারোয়া সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমদ, কলারোয়া মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবদীন, ঝাউডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল বারী, প্রধান অতিথি'র প্রোটোকল অফিসার প্রফেসর মোঃ গোলাম আজম, মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ আহম্মদ আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ আইয়ুব আলী, বুরুজ বাগান ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইসমাইল হোসেন, সামটা ছিদ্দিক্বীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মোমিনুল ইসলাম, রহিমপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শহিদুল্লাহ, বসতপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ জহুরুল ইসলাম, কামারালি দাখিল মাদ্রাসার সুপারেনটেনডেন্ট মাওলানা মোঃ ওসমান গনী প্রমূখ । এর আগে পবিত্র কুরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। 
 
 
অনুষ্ঠানে কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ কামারুজ্জামান, সরসকাটি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ মুজিবর রহমান, বসন্তপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ নুর ইসলাম, সিংহলাল দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল মোনায়েম, জেআর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মোঃ শহিদুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মোঃ ওমর আলী, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা মোঃ একেএম কোরবান আলী, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা আব্দুস সবুর, মাওলানা আলতাফ হোসেন, অধ্যাপক শাজাহান কবির, প্রভাষক হাফিজুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত