ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মহাদেবপুরে মাসকলাই আবাদ বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ২-৯-২০২৫ দুপুর ১১:২২

মহাদেবপুরে মাসকলাই আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ১লা সেপ্টেম্বর সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০২৫- ২০২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ -২ মৌসুমে মাসকালাই আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান কৃষকের হাতে মাসকলাইয়ের বীজ তুলে দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন। এসময় অন্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ খুশিদুল ইসলাম , উপজেলা কৃষি উপজেলা কৃষি অফিসার  হোসাইন মোহাম্মদ এরশাদ , উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জাহাঙ্গীর আলম ,সমাজসেবা অফিসার রেজোয়ানুল হক , উপজেলাএকাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ সহ উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। উপজেলার ১০ ইউনিয়নের ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ২শ ৫০ কেজি মাসকলাই বীজ, ৫শ কেজি ডিএপি সার এবং ২শ ৫০ কেজি এমওপি সার  বিনামূল্যে প্রদান করা হয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানায়।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা