ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

বাগেরহাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঘোড়া দিঘিতে মাছের পোনা অবমুক্ত


বাগেরহাট জেলা প্রতিনিধি photo বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২-৯-২০২৫ বিকাল ৬:৫২

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদের ঘোড়া দিঘিতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় মাছের পোনা অবমুক্ত করেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শমসের আলী মোহন, জেলা বিএনপির সদস্য সৈয়দ নাসির আহমেদ মালেকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নেতারা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কর্মসূচির বাইরেও সমাজসেবামূলক নানা উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে স্থানীয় পরিবেশ রক্ষা ও জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি করতে ঘোড়া দিঘিতে মাছের পোনা অবমুক্ত করা হয়।

 ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাট জেলা বিএনপি সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে—আলোচনা সভা, দোয়া মাহফিল, বৃক্ষরোপণ, দুস্থদের মাঝে খাদ্য বিতরণ, স্বাস্থ্যসেবা প্রদানসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করেছে।

Ahad Hossain / Ahad Hossain

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত

লক্ষীপুর থেকে সাতক্ষীরা -উন্নয়ন ও সাংগঠনিক দায়িত্বে বীথিকা বিনতে হোসাইন

দৌলতপুরে আলোচিত জোড়া খুনের আসামি  সবুজ গ্রেফতার

বিএমইঊজে ফেনী জেলার নির্বাচনী তফসিল করা হয়েছে