টাঙ্গাইলে বিউবো'র ঠিকাদার রানা হামলার প্রতিবাদ সভা অনুষ্ঠিত
টাঙ্গাইলের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড(বিউবো'র) ঠিকাদার রানা আহমেদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর ) বিকালে ময়মনসিংহ রোডের ডিস্ট্রিক গেট বাজার সংলগ্ন এলাকায় এ সভার আয়োজন করা হয়।
প্রতিবাদ সভায় বিউবো'র আহবায়ক আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহবায়ক রাসেদুল আলম, জিআইপির চেয়ারম্যান এমরান হোসেন, বিউবো'র ঠিকাদার সমিতি’র মুখ্য সমন্বয়ক জোবায়ের আলম রিপন,বিএনপি নেতা তোফাজ্জল হোসেন,স্বেচ্ছাসেবক দলের নেতা উজ্জ্বল মিয়া,ঠিকাদার মনির হোসেন ও ভুক্তভোগী ঠিকাদার রানা আহমেদ প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ঠিকাদার রানা আহমেদের ওপর পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলা চালিয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, টাঙ্গাইলে একের পর এক সন্ত্রাসী হামলা মানুষের জীবনে নিরাপত্তাহীনতা তৈরি করছে। এ অবস্থার অবসান ঘটাতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
প্রতিবাদ সভাটি সঞ্চালনা করেন জুবায়ের আলম রিপন। সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২৬ মে সোমবার দুপুরে শহরের বেলটিয়াবাড়ী মোড়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঠিকাদার পলাশতলী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রানা আহাম্মেদ (৫৫) সন্ত্রাসী হামলার শিকার হন। এসময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে সন্ত্রাসীরা।
পরে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন রানা আহামেদকে। পরবর্তীতে তার স্ত্রী মীরা আক্তার বাদি হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে পুলিশ যুবলীগ নেতাসহ তিন জনকে গ্রেফতার করেন। গ্রেফতারের কয়েকদিন পর আসামীরা আদালত থেকে জামিনে মুক্তি পান।
Masum / Masum
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা