ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মাদারীপুরের শিবচরে মাকে অজ্ঞান করে,তিনমাসের শিশু চুরির অভিযোগ


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ৩-৯-২০২৫ দুপুর ১২:৫১
মাদারীপুরের শিবচর উপজেলায় মাকে অজ্ঞান করে তিনমাসের শিশু মারিয়াম কে চুরির অভিযোগ পাওয়া গেছে।মঙ্গলবার (২সেপ্টেম্বর) দুপুরে শিবচর পৌরসভার ডিসি রোড এলাকায় এ ঘটনা ঘটে।শিশু মারিয়াম  মাওলানা রফিকুল ইসলামের মেয়ে।
 
স্বজন ও এলাকাবাসী জানায়, সকালে শিশুকে কোলে নিয়ে ঘর থেকে বের হয় মা কানুন আক্তার। পরে সড়কে সামনে দাঁড়ালে তাকে অচেতন করে একদল দুর্বৃত্ত শিশুকে চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে।দুপুরে জ্ঞান ফিরলে বাড়িতে একা ফিরে আসে কানুন।এরপর স্বজনদের বিষয়টি জানালে খোঁজাখুঁজি শুরু হয়।এ সময় খবর দেয়া হয় থানা পুলিশকে।শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করেছে পুলিশের একাধিক টিম।
 
প্রতিবেশি রহিমা বেগম জানায়,কানুন আক্তার তার মেয়ে নিয়ে ঘর থেকে বের হয়ে একা ফিরে আসাটা দুঃখজনক।আমাদের ধারনা অজ্ঞানপার্টির সদস্যরা এই ঘটনা ঘটিয়েছে।প্রশাসনের উচিৎ এই ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত শনাক্ত করে বিচারের মুখোমুখি করা।
 
শিশু মারিয়াময়ের বাবা মাওলানা রফিকুল ইসলাম বলেন, ‘আমার মেয়েকে কেউ অপহরণ করে নিয়ে গেছে।আমার আদরের মেয়ের খোঁজ চাই।এই ঘটনায় সাথে যারা জড়িত তাদের বিচার চাই।’
 
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল ইসলাম জানান,‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।মেয়েটির মা নিজঘর থেকে শিশুটিকে নিয়ে বের হন।পরে একা ফিরে আসেন।তার আসা-যাওয়ার সময়ের মধ্যে কি ঘটেছিল,বিষয়টি তদন্ত করছি আমরা।

Rp / Rp

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত