ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সাটুরিয়ায় দুই বাড়িতে সিঁধ কেটে চুরি, আতঙ্কে গ্রামবাসী


মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের আগ সাভার গ্রামে বুধবার রাতে দুই বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগীরা টের পেয়ে দেখে চোরেরা বাড়ির পেছনের দিকে সিঁধ কেটে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও দামী মোবাইলসহ অনেক জিনিস নিয়ে গেছে। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
 
ভুক্তভোগী তৈয়ব আলী জানান, রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছিলেন। রাত কোন এক সময় চোরেরা তাদের টিনের ঘরের পশ্চিম পাশে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। এরপর চুরেরা ঘরের ভেতরের আলমারিতে রাখা নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকা এবং পরিবারের সদস্যদের ব্যবহৃত স্বর্ণালংকার, দুইটি স্মার্টফোন ও একটি বটম মোবাইলসহ অনেক জিনিস  চুরি করে নিয়ে যায়।
 
একই রাতে, পাশের বাড়ির আরিফ মিয়ার বাড়িতেও চুরির ঘটনা ঘটে। আরিফ মিয়া বলেন, তার ঘরের পশ্চিম পাশে সিঁধ কেটে চোরেরা ভেতরে ঢোকে। চুরেরা তার বাড়ি থেকে নগদ পাঁচ হাজার টাকা এবং দুইটি বটম মোবাইল চুরি করে নিয়ে গেছে।
 
স্থানীয় ৪নং ওয়াডে ইউপি সদস্য মোঃ রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হঠাৎ করে এমন ঘটনা ঘটায় আমরা সবাই চিন্তিত। ভুক্তভোগীদের থানায় অভিযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।"
 
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীনুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা