ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

লোহাগড়ায় ৫ দিনব্যাপী আইজিএ ব্লক বাটিক প্রশিক্ষণ কের্সের সমাপনী 


মান্নু মিয়া,  স্টাফ রিপোর্টার photo মান্নু মিয়া, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ৪-৯-২০২৫ বিকাল ৫:৫০

নড়াইলের লোহাগড়ায় ৫ দিনব্যাপী আইজিএ ব্লক বাটিক প্রশিক্ষণ কের্সের সমাপনী ও সনদ বিতরণ  অনুষ্ঠিত হয়েছে। এতে ২৫ জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে নড়াইল জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এবং লোহাগড়া উপজেলা সমবায় কার্যালয়ের বাস্তবায়নে ৫ দিনব্যাপী এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে উপজেলা সমবায় কর্মকর্তা (অ.দা.) আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। 

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মহসিন আলীর সঞ্চালনায় 
বিশেষ অতিথির বক্তব্য দেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের,বাংলাদেশ ওয়াশ প্রোজেক্টের সিনিয়র কর্মকর্তা তানজিন মাহমুদ, লোহাগড়া মিতালী কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক নিলুফা ইয়াসমিন প্রমুখ।

অনুষ্ঠান শেষে ২৫ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। 

এর আগে বাংলাদেশ ওয়াশ প্রোজেক্টের উদ্যোগে অসহায় দুঃস্থ দের মাঝে ৭৫ টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে। 

 সকাল সাড়ে ১০ টার দিকে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অসহায় দুঃস্থদের মাঝে ৬৫ টি টিউবওয়েল এবং ১০ টি ডিপটিবওয়েল বিতরণ করা হয়। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টিউবওয়েল  অসহায় দুঃস্থদের হাতে তুলে দেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, লোহাগড়া উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, নড়াইল জেলা সমবায় অফিসের পরিদর্শক মোঃ আলমগীর হোসেন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান, , ওয়াশ ফাউন্ডেশন বাংলাদেশ গুলশান-১ আল খায়ের, মিডিয়া কর্মকর্তা কমলজিৎ পাল শাওন, স্থানীয় প্রতিনিধি নড়াইল স্বরুপ বিশ্বাস প্রমুখ। 

Rp / Rp

প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা

কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন