ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

কুষ্টিয়ায় ৫ লাখ টাকার মাদকসহ ৫ জন গ্রেপ্তার


শাহনেওয়াজ আলী, কুষ্টিয়া photo শাহনেওয়াজ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ৩-২-২০২৪ বিকাল ৫:১১

র‌্যাবের অভিযানে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা এলাকা হতে ১৬৯ বোতল ফেনসিডিল সহ ৫ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার পাকুড়িয়া গ্রামের জিন্নাত আলী শেখ’র ছেলে বজলুর রহমান (৩৩), মৃত ইয়ানুছ শেখ’র ছেলে বিদ্যুৎ শেখ (৪৫), মৃত মোনছার মন্ডল’র ছেলে আব্দুর রাজ্জাক (৩২), ফরিদ মন্ডল র ছেলে শাহাজুল ইসলাম (৪১) এবং রবকুল শাহ’র ছেলে সাগর শাহ (২৩)। র‌্যাব সূত্রে জানা যায়,  র‌্যাব-১২ এর অধিনায়ক মারুফ হোসেন (পিপিএম) এর দিক নির্দেশনায় ৩০ জানুয়ারি সকাল সাড়ে ৭ টায় র‌্যাব-১২ র সিপিসি-১, কুষ্টিয়া কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন খারিজাথাক গ্রামে”মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৬৯ বোতল ফেনসিডিল সহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। জব্দকৃত ১৬৯ বোতল ফেনসিডিলের আনুমানিক মূল্য ৫ লাখ ৭ হাজার টাকা।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক আসামিরা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Masum / Masum

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত