ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

মাদারীপুরের শিবচরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ৭-৯-২০২৫ রাত ৮:৩১

মাদারীপুরের শিবচর উপজেলার উৎরাইল ব্রিজ,ময়নাকাটা নদীতে অবৈধ বালুখেঁকোদের বিরুদ্ধে শিবচর উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। 

রবিবার (৭সেপ্টেম্বর) শিবচর উপজেলার আড়িয়াল খাঁ নদের তীরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শাইখা সুলতানা সহকারী কমিশনার (ভূমি) সহ পৌরসভার কর্মচারীবৃন্দ এবং পুলিশ বাহিনী।উপজেলার 

উৎরাইল ব্রিজের নিচে ড্রেজারে অভিযান পরিচালনা করা হয় এ সময় ড্রেজারের ২০০ মিটার পাইপ বিনষ্ট ও ৩টি লোহার পাইপ জব্দ করা হয়। উপজেলার ময়নাকাটা নদীতে ৪টি ড্রেজারে অভিযান পরিচালনা করে বেশ কয়েকটি পাইপ বিনষ্ট করা হয়।স্বাস্থ্য কলোনী, যাদুয়ার চরে মোট ৭টি স্থানে প্রায় ৫০০ মিটার পাইপ বিনষ্ট করা হয়। ২টি ড্রাম ট্রাক ও ১টি অবৈধ নাসিমনকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর আওতায় ৩টি মামলায় মোট ৪৫০০০টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও ড্রেজার গুলোকে অকার্যকর করণের স্বার্থে ১০টি ব্যাটারি ও আনুষাঙ্গিক মালামাল জব্দ করা হয়েছে যা বিধি মোতাবেক বিলি বন্ধ করার উপক্রম হয়।

এসব বালুখেঁকোদের অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে শত কোটি টাকার সেতুটি এখন ঝুঁকির মুখে। শিবচর উপজেলার বিভিন্ন প্রিন্টিং এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতবিনিময় করার পরেই উপজেলা নির্বাহী অফিসার যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন। 

শিবচর উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান বলেন,বালুখেকোদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।বালুখেঁকোদের দৌরাত্ব্য দিন দিন বেড়েই চলছে। বালুখেকোরা দেশের শত্রু।এদের কারণে শিবচর উপজেলার সুন্দর স্থাপনা আজ ঝুঁকির মুখে পড়ছে।

Masum / Masum

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান

প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা

কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন