মাদারীপুরের শিবচরে যাদুয়ারচরে ময়লার খাল উদ্ধারের অভিযান
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় দখল হওয়া যাদুয়ারচরে ময়লার খাল উদ্ধারের অভিযান কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন।খাল দিয়ে পানিপ্রবাহ টিকিয়ে রাখতে এ অভিযান পরিচালনা করে প্রশাসন।
সোমবার(৮সেপ্টেম্বর) বিকেলে শিবচর উপজেলার পৌরসভার ৪ নং ওয়ার্ডে 'যাদুয়ারচরে ময়লার খাল' উদ্ধারে এ অভিযান পরিচালনা করে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান ও সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা।অভিযানের সময় খালটি দখলমুক্ত করা হয় এবং বেশ কিছু জায়গার ময়লা অপসারণ করা হয়।এ সময় খাল উদ্ধারের ফলে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন এবং প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় 'শিবচরের এই খালটি ছিল পানি প্রবাহের অন্যতম একটি পথ। কিন্তু দুঃখের বিষয় একটি শ্রেণি খালটি দীর্ঘদিন ধরে দখল ও আবর্জনায় ভরাট করার কারনে বর্ষার মৌসুমে সামান্য বৃষ্টিতেই চারপাশের বাড়িঘর ও রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়।তখন এখান দিয়ে চলাচলের খুবই কষ্ট হয়।সাধারণ মানুষ তীব্র দুর্ভোগে পড়েছিল এই খাল দখল হওয়ার কারণে'।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন'যাদুয়ারচরের ময়লার খাল দখল ও আবর্জনা রাখার কারণেই এই এলাকার বেশিরভাগ বাড়ি ঘরে পানি প্রবেশ করে।দখল হওয়ার কারণেই পানি প্রবাহের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।খালটি ব্যবহার শ্রেণীর ও পরিবর্তন করা হয়েছে।এই এলাকার স্বার্থেই খালটি সচল রাখা হবে'।
Masum / Masum
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ