ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

পীরগঞ্জে অবৈধ ব্যবসা, সন্ত্রাস ও মাদক দমনে কঠোর অভিযানের নির্দেশ, সাবেক সংসদ সদস্য


ঠাকুরগাঁও প্রতিনিধি photo ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ৯-৯-২০২৫ দুপুর ২:৪২
পীরগঞ্জে অবৈধ ব্যবসা, সন্ত্রাস ও মাদক দমনে কঠোর অভিযানের নির্দেশ দিয়েছেন ঠাকুরগাঁও ৩ আসেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। 
পীরগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা এবং চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
 
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জনাব জাহিদুর রহমান জাহিদ।
 
তিনি তার বক্তব্যে বলেন,
“অবৈধ চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা সমাজের জন্য বড় হুমকি। এগুলো প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনসাধারণকেও এগিয়ে আসতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোরভাবে অভিযান চালাতে হবে। আমাদের তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তাহলে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।”
 
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
 
সভায় বক্তারা অবৈধ টাপেন্ডার ব্যবসা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সীমান্ত এলাকায় চোরাচালান দমন, গ্রামীণ এলাকায় চুরি-ছিনতাই প্রতিরোধ এবং সামগ্রিকভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
 
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব রটানো ও অপপ্রচার বন্ধে প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানানো হয়।
 
সভায় সিদ্ধান্ত হয়— আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও বিজিবির যৌথ অভিযান জোরদার করা হবে, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং চোরাচালান দমন কার্যক্রম আরও তৎপরতার সাথে পরিচালিত হবে।

Rp / Rp

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান