ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মাহাদেবপুরে ভ্রাম্যমান আদালত আত্রাই নদী থেকে নিষিদ্ধ ২৪টি রিং জাল ভষ্মীভূত করেছে


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ৯-৯-২০২৫ দুপুর ৪:২৯

মহাদেবপুরে আত্রাই নদী থেকে নিষিদ্ধ চায়না দোয়ারী বা রিংজাল জব্দ করে ভস্মিভূত করেছে ভ্রাম্যমান আদালত। মহাদেবপুরের আত্রাই নদী সহ উপজেলার বিভিন্ন খাল বিলে মাছ শিকারীরা ব্যবহার করছে নিষিদ্ধ চায়না দোয়ারী বা রিং জাল। এতে ওই এলাকার মাছের রেনুপোনা থেকে যত বড় মাছই ওই জলাশয়ে থাকুক না কেন তা ধরা পড়ে যাচ্ছে। ফলে ,ভবিষ্যতে এলাকা দেশি প্রজাতির মাছশূন্য হবার আশঙ্কা করছেন অভিজ্ঞ মহল। এলাকার নদী ও খাল বিলগুলো যাতে দেশী প্রজাতির মাছ শূন্য না হয় এর জন্য উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেও কোন ফল না হলে সিদ্ধান্ত হয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার। এরি ধারাবাহিকতায় গত দুই মাস থেকে আত্রাই নদীতে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে এবং প্রতিনিয়তই পোড়ানো হচ্ছে নিষিদ্ধ ঘোষিত এই রিংজাল। ৯ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১ টার সময় মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান আত্রাই নদীর রামচন্দ্রপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় নদী থেকে ৫০ মিটার করে লম্বা ২৪ টি নিষিদ্ধ চায়না দোয়ারী বা রিংজাল আটক করে ভষ্মীভূত করা হয়। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শিল্পী রায় এবং মহাদেবপুর থানার একটি চৌকস পুলিশ দল।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা