ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

বাগেরহাটের রামপালে নাগরিক ফোরাম গঠন


বাগেরহাট জেলা প্রতিনিধি photo বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৯-৯-২০২৫ বিকাল ৬:২৯
বাগেরহাটের রামপাল উপজেলার সদর ইউনিয়ন ও গৌরম্ভা ইউনিয়নে নাগরিক প্রকল্পের পৃথক দুটি ফোরাম গঠণ করা হয়েছে।
 
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)  বিকেলে রামপাল সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে প্রেসক্লাব রামপালের সভাপতি সবুর রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভা থেকে মোতাহার হোসেনকে সভাপতি এবং কাজী ফারহানা মুন্নিকে সাধারণ সম্পাদক করে রামপাল সদর ইউনিয়ন নাগরিক ফোরাম গঠণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামপাল সদর ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন।
এর আগে মঙ্গলবার সকালে গৌরম্ভা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত অপর এক সভা থেকে মো. ওবায়দুল্লাহ গাজীকে সভাপতি ও রিক্তা আক্তারকে সাধারণ সম্পাদক করে গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরাম গঠণ করা হয়।
আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট (উই ক্যান) ও নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা ওই দুটি ইউনিয়নে নাগরিক প্রকল্পের আওতায় এই কমিটি দুটি গঠনে সহযোগিতা করে। দাতা সংস্থা জিএফএ কনসাল্টিং গ্রুপ ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এই প্রকল্পে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে।
সভা থেকে জানানো হয়, স্থানীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারী, যুবা এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা, তাদের কন্ঠস্বরকে শক্তিশালী করা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিকারে নাগরিকদের অংশগ্রহণ বৃদ্ধি করতে নাগরিক প্রকল্প কাজ করবে।

Rp / Rp

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত

লক্ষীপুর থেকে সাতক্ষীরা -উন্নয়ন ও সাংগঠনিক দায়িত্বে বীথিকা বিনতে হোসাইন

দৌলতপুরে আলোচিত জোড়া খুনের আসামি  সবুজ গ্রেফতার

বিএমইঊজে ফেনী জেলার নির্বাচনী তফসিল করা হয়েছে