ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

অবশেষে মহাদেবপুরে সাংবাদিক নির্যাতনকারী কনক মুহুরী জেল হাজতে


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ১১-৯-২০২৫ দুপুর ১১:১৬

অবশেষে মহাদেবপুরে সাংবাদিক নির্যাতনকারী দলিল লেখক সমিতির সহ-সভাপতি কনক মুহুরী জেল হাজতে। ডিবিসি টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি একে সাজুর উপর হামলাকারী প্রধান আসামী মহাদেবপুর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সহ-সভাপতি কনক ১০ সেপ্টেম্বর বুধবার নওগাঁ কোর্টে জামিন নিতে গেলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।  বুধবার দুপুরে মহাদেপুর আমলী আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো তারেক আজিজ জামিন আবেদন খারিজ করে কনক সহ সাংবাদিকের উপর হামলাকারী অপর আসামি মোকাব্বের হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 
বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশ পরিদর্শক হাদিউল ইসলাম  জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার দায়ে মহাদেবপুর থানায় সাব রেজিস্ট্রি অফিসের  বিভিন্ন সেক্টরের ১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছিল। উক্ত মামলার এজাহার ভুক্ত আসামিদের মধ্যে আজ দুইজন আসামী আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক ১ নং আসামি কনক ও ৮ নং আসামি মোকাব্বেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে এই মামলায় আরো দুইজন আসামির জামিন নামঞ্জুর করে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছেন।
 গত ২৭ আগস্ট বিকেল পাঁচটায় ডিবিসি টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি এ কে সাজু মহাদেবপুর সাব রেজিস্ট্রি অফিসের অনিয়ম দুর্নীতির সংবাদ সংগ্রহে গেলে সাজুকে তার ইচ্ছার বিরুদ্ধে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়।  এ ঘটনা সাংবাদিক এ কে সাজু বাদী হয়ে  মহাদেবপুর থানায় ১০ জনের নাম উল্লেখ সহ কয়েকজন অজ্ঞাতনামা আসামী করে  মামলা দায়ের করেন। ভুক্তভোগী সাংবাদিক সহ অন্যান্য ক্ষুব্ধ সাংবাদিকরা অভিযোগ করেন।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা