মোড়েলগঞ্জ উপজেলায় ও পালিত হয়েছে হরতাল
বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহালের দাবিতে জেলা জুড়ে চলছে স্বতঃস্ফূত সর্বাত্মক হরতাল।
বুধবার সকাল ৬টা থেকে মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে ব্যরিগেট সৃষ্টি করা হয়েছে।
বাগেরহাট জেলা সদরসহ ৯টি উপজেলায় ৪৮ ঘন্টার সর্বাত্মক হরতাল সফল করার লক্ষে সকল ধরনের প্রস্তুতি গ্রহন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এর আগে মঙ্গবার (৯ সেপ্টেম্বর) সকালে বাগেরহাটের ধানসিঁড়ি হোটেলের কনভেনশন সেন্টারে প্রস্তুতিমুলক সভা করে সর্বদলীয় সম্মিলিত কমিটি।
বুধবার সকাল থেকেই মোংলা-খুলনা, মোংলা-ঢাকা, বাগেরহাট-ঢাকা, খুলনা-বাগেরহাট-বরিশাল মহাসড়ক ও সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কসহ মোরেলগঞ্জ ৯০ রসি বাস স্ট্যান্ড থেকে উপজেলার কোন যানবাহন চলাচল করেনি এছাড়াও মোড়লগঞ্জ বন্ধ দোকানপাট, উপজেলা সর্ব দলীয় সম্মিলিত জোটের হরতালে মোরলগঞ্জ পৌর শহরটি ছিল প্রায় জন শূন্য। এ উপলক্ষে হয়েছে বিক্ষোভ প্রতিরোধ কর্মসূচি। কন্ঠ খন্ড মিছিল বের করেছে পিকেটেররা ।জেলার সব উপজেলা সড়কগুলোতেও দূরপাল্লাসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়াও সড়ক বিভাগের পানগুছি নদী ও মোংলার ঘষিয়াখালী চ্যানেলের ফেরিও চলাচলও বন্ধ রয়েছে।এর ফলে সকাল থেকেই মোংলা বন্দরসহ বাগেরহাট জেলা এখন পর্যন্ত সারাদেশ থেকে বিচ্ছিন্ন।
সর্বদলীয় সম্মিলিত কমিটির কো- কনভেনর ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, নির্বাচন বানচালের জন্যই বর্তমান সিইসি বাগেরহাটের একটি আসন কমিয়ে তিনটি আসন করেছেন, এটাকে আমরা গভির ষড়যন্ত বলে মনে করি।বাগেরহাট জেলাবাসী কিছুতেই এ ষড়যন্ত মেনে নেবে না।বাগেরহাটকে উন্নয়ন বঞ্চিত করতে পরিকল্পিতভাবে একটি কমানোর প্রস্তাব করেছে নির্বাচন কমিশন।
Rp / Rp
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ