মাদারীপুরের শিবচরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের চেষ্টা, গাছ কাটার অভিযোগ
মাদারীপুরের শিবচর উপজেলার মুন্সী কাদিরপুর ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখল ও গাছ কাটার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঘটনাটি প্রকাশ পেলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার অখিলদ্দিন মুন্সী কান্দি গ্রামে চলতি বছরের ১ আগস্ট আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অভিযুক্ত সেলিম মাদবর (৫০) ও ওবায়দুর ঢালী (৪১) জমিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেন।
ভুক্তভোগী মো. বাদশা মিয়া খালাসী ও আবুল বাসার খালাসী জানান, 'পৈত্রিক সূত্রে পাওয়া ৩১৪ শতাংশ জমির মধ্যে ৫০ শতাংশে আমরা প্রায় ৩০ বছর ধরে চাষাবাদ করছি। বাকিটিতে বসতবাড়ি রয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করেও অভিযুক্তরা বড়ই, লেবু, পেয়ারা ও মাল্টাসহ অসংখ্য ফলজ ও বনজ গাছ কেটে ফেলেছে। আমরা জমিতে গেলে নানা হুমকিও দেওয়া হচ্ছে।'
তারা আরও জানান, জমিটি তাদের বাবার নামে রেকর্ডভুক্ত ছিল। বোনেরা ভুলবশত বিক্রি করে দেওয়ায় মামলা হয় এবং আদালত নিষেধাজ্ঞা জারি করে। তবুও অভিযুক্তরা জোরপূর্বক দখলের চেষ্টা অব্যাহত রেখেছে।
বাদশা খালাসীর ছেলে তানভীর খালাসী বলেন, 'ওরা প্রভাবশালী, গায়ের জোরে জমি দখলে যা দরকার তাই করছে। এভাবেই আমাদের বারবার হুমকি দেওয়া হচ্ছে।'
অভিযুক্ত সেলিম মাদবর দাবি করেন, 'এই জমি একাধিকবার হাতবদল হয়েছে। বাদশা খালাসীর বোনেরা ২০২০ সালে বিক্রি করেছে। পরে মালিকানা পরিবর্তনের পর ২০২৩ সালে আমি জমিটি কিনেছি। ক্রয়সূত্রে আমি বৈধ মালিক।'
অন্যদিকে অভিযুক্ত ওবায়দুর ঢালী বলেন, 'এক দাগে প্রায় তাদের অনেক জমির মধ্যে বাদশার বোনেরা ৫০ শতাংশ বিক্রি করেছে। এর মধ্যে সেলিম মাদবর ১০ শতাংশ এবং আমার বোন ৪০ শতাংশ জমি কিনেছে। এখন তারা মামলা দিয়ে আমাদের হয়রানি করছে।'
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদের বলেন, 'গাছ কাটার অভিযোগ পেয়ে এবং আদালতের নিষেধাজ্ঞার কারণে আমি ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করেছি। জমির প্রকৃত মালিকানা আদালতই নির্ধারণ করবে। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে গাছ কাটা আইনবহির্ভূত।এ ঘটনায় নতুন করে মামলা হয়েছে।
Rp / Rp
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
Link Copied