ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

বাগেরহাটে যুবদল নেতার সুজনের উদ্যোগে রাস্তা সংস্কার


বাগেরহাট জেলা প্রতিনিধি photo বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৯-২০২৫ রাত ৮:৫

বাগেরহাট বাসীর জনদুর্ভোগ কমাতে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লার ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার শুরু হয়েছে। সংস্কারকৃত রাস্তাটি বাগেরহাট জেলা শহরের দশানি এলসিডির মোড় থেকে নূর মসজিদ মোড় পর্যন্ত।সড়ক নমস্কার সার্বিক তত্ত্বাবধান করছেন সুজন মোল্লা নিজেই। 

স্থানীয়রা জানান, রাস্তাটি দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে জনসাধারণকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হতো। বাগেরহাট সদর উপজেলার বেশিরভাগ মানুষ ছাড়াও এ রাস্তাটি নিয়মিত ব্যবহার করেন স্কুল, কলেজ এবং মাদরাসার শিক্ষার্থীরাও।

যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জিমি মন্ডল বলেন, দীর্ঘ বছর ধরে রাস্তাটি সংস্কার করা হয়নি। ফলে খানাখন্দে ভরপুর এ রাস্তা দিয়ে চলাচলের কোনো সুযোগ ছিল না। নতুন করে নির্মাণ করলে অত্র অঞ্চলের মানুষের ব্যাপক উপকার হবে।

স্থানীয় গোলাম তাজরেজ সবুজ বলেন, রাস্তাটি উপজেলা থেকে শহরের যোগাযোগের একমাত্র পথ হওয়ায় প্রতিনিয়ত মানুষ দুর্ভোগ পোহাতে হতো। রাস্তা সংস্কার করে দিচ্ছেন, এ জন্য সুজন মোল্লাকে ধন্যবাদ জানাই।

এ বিষয়ে যুবদল নেতা মোঃ সুজন মোল্লা বলেন, সাধ্যমতো মানুষের পাশে থাকার চেষ্টা করছি। রাস্তাটি নতুন নির্মিত হওয়ার আগ পর্যন্ত যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারেন, তাই সংস্কারের উদ্যোগ নিয়েছি। বাগেরহাট পৌর শহরের বিভিন্ন স্থানে এমন আরও বেশ কিছু রাস্তা রয়েছে, যা সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খুব শিগগিরই ওইসব রাস্তাও সংস্কারের উদ্যোগ নেব।

Masum / Masum

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত

লক্ষীপুর থেকে সাতক্ষীরা -উন্নয়ন ও সাংগঠনিক দায়িত্বে বীথিকা বিনতে হোসাইন

দৌলতপুরে আলোচিত জোড়া খুনের আসামি  সবুজ গ্রেফতার

বিএমইঊজে ফেনী জেলার নির্বাচনী তফসিল করা হয়েছে