মানিকগঞ্জে নিখোঁজ ইমামের লাশ উদ্ধার
মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের বন্যা প্রাসাদ গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। স্থানীয় একটি মসজিদের ইমাম, মোহাম্মদ রফিকুল ইসলাম (৩৮) যিনি দুই দিন আগে থেকে নিখোঁজ ছিলেন, আজ মঙ্গলবার সকালে মসজিদের পাশের নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই ইমাম প্রতিদিনের মতো নিয়মিত নামাজের ইমামতি করতেন। কিন্তু গত দুই দিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা ও স্থানীয়রা সর্বত্র খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। অবশেষে আজ সকালে মসজিদের পাশের নদীতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পান এলাকাবাসী।
এ বিষয়ে বৈন্যা প্রসাদ পূর্ব পাড়া জামে মসজিদের সভাপতির ছেলে হেলাল উদ্দিন বলেন,আমাদের ইমাম সাহেব গত রবিবারে ফজরের সালাত পড়েছেন। কিন্তু জোহরের নামাজে হাজির না হওয়ায় আমরা হতাশ হই। পরে খোঁজাখুঁজি করলে আমরা তার সন্ধান পাই না।কয়েকদিন পর আজ সকাল আটটার সময় তার মরা দেহ ভাসতে দেখা যায়। বিষয়টি খুবই দুঃখজনক।
এ বিষয়ে ঘিওর থানার ওসি (তদন্ত) কোহিনুর ইসলাম বলেন,আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা তা তদন্ত শেষে পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।
Rp / Rp
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা
Link Copied