ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মহাদেবপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের  বিদায় সংবর্ধনা প্রদান


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ১৬-৯-২০২৫ দুপুর ৩:৩৬

মহাদেবপুরে বিভিন্ন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি এ আয়োজন করে। সংবর্ধনা সভায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের ক্রেস্ট এবং নগদ ১৫ হাজার টাকা প্রদান করা হয়। অবসরে যাওয়ার পর মৃত শিক্ষকদের পক্ষ থেকে তাদের পরিবারের সদস্যরা এ সংবর্ধনা গ্রহণ করেন। এ সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মো: ফরিদুল ইসলাম। উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা মো: বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন উত্তরগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফজলুর রহমান, খাঁপুর হাজী ধনেজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক ইমন, রাইগাঁ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: সানোয়ার হোসেন মানিক, বিদায়ী শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমজাদ হোসেন, বিলছাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, জোয়ানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, চান্দাশ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এনামুল হক, বকাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইয়াচিন আলী প্রমুখ। উল্লেখ্য যে, উক্ত অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত, মৃত্যু জনিত এবং পদত্যাগী মোট ৪২ জন শিক্ষককে মহাদেবপুর উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।  

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা