ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ডিজিটাল বিশ্বের নেতৃত্ব দেবেন বাংলাদেশের তরুণেরা: আইসিটি প্রতিমন্ত্রী পলক


নির্মল ভট্টচার্য্য রিংকু , হবিগঞ্জ photo নির্মল ভট্টচার্য্য রিংকু , হবিগঞ্জ
প্রকাশিত: ৪-২-২০২৪ দুপুর ৩:২৫
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, ডিজিটাল বিশ্বের নেতৃত্ব দেবেন দেশের মেধাবী তরুণেরা। তাঁদের সুযোগ্য করে গড়ে তুলতে হবে। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির ওপর জোর দিতে হবে। আমরা  নিজেদেরকে স্মার্ট হিসেবে গড়ে তুললে দেশও স্মার্ট দেশ হিসেবে গড়ে উঠবে। শনিবার সকাল ১১টায় চুনারুঘাট দক্ষিনা চরন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হবিগঞ্জের জেলা প্রশাসক জিলুফা সুলতানার সভাপতিত্বে তারুন্যের সভায় তিনি এ কথা গুলো বলেন। সভায় বক্তব্য রাখেন এডভোকেট আবু জাহির,এমপি, ব্যারিস্টার সৈয়দ সায়েদুর হক সুমন এমপি, এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ এমপি, হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলিমা রায়হানা, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, সাংবাদিক ফারাবী হাফিজ, দেশের অন্যতম র্শীষ ভিডিও ব্লগার সোলায়মান সুখন, তৌহিদ আফ্রিদি, সালমান মুক্তাদির। আইসিটি প্রতিমন্ত্রী পলক আরও বলেন, সোনার বাংলা গড়ে তুলতে হলে, সোনার মানুষ তৈরী করতে হবে। আপনারা ভোট দিয়ে ব্যারিস্টার সুমনকে এমপি হিসেবে নির্বাচিত করেছেন। তাকে নিয়ে আমরা তরুনরা গর্ব করি। আপনারা আগামী ৫ বছর সুমনকে সহযোগীতা করবেন। তার মাধ্যমে এলাকার অনেক কাজ হবে। প্রতিমন্ত্রী আইসিটি বিভাগ থেকে হবিগঞ্জ জেলার ২৬৫ জন প্রশিক্ষনার্থীর মাঝে ল্যাপটব বিতরন করেন।
 

Masum / Masum

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন