ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

পদ্মার ভাঙনে অর্ধকোটি টাকার স্কুল নদীগর্ভে


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৯-২০২৫ দুপুর ৪:৫৪
পদ্মার ভাঙনে শরীয়তপুরের ভেদরগঞ্জে কাঁচিকাটায় ১৫১ নং উত্তর মাথা ভাঙ্গা মান্নান সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে বিলীন গয়ে গেছে। এতে বিপাকে  পড়ছে শতাধিক স্থানীয় ছাত্রছাত্রী ও অভিভাবকরা। শিক্ষা কার্যক্রম পরিচালনা করার বিকল্প কোন জায়না না থাকায় শিক্ষকরাও বিব্রতকর অবস্থা আছেন।
 
উপজেলা শিক্ষা অফিস সুত্রে জানা যায়, স্কুলটি গেলো ৮ বছর আগে প্রায় ৭০ লক্ষ টাকা ব্যায় ১ তলা বিশিষ্ট ভবন নির্মাণ করে এলজিইডি। নির্মানের ৮ বছরের মাথায় পদ্মায় ভাঙ্গনের মুখে বিলিন হয়ে হয়ে টড়েছে ১৫১ নং উত্তর মাথা ভাঙ্গা মান্নান সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয় নামক স্কুল ভবনটি। এ ছাড়াও গত সাত দিনের পদ্মার আগ্রাসী ভাঙ্গনে বিলিন হয়ে গেছে ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের চরবার্নিয়াল, শীবস্যাম, উত্তর মাথাভাঙ্গসহ ৪টি গ্রাম।
 
সোমবার (১৫ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, নদীর ভাঙ্গনে ১৫১ নং উত্তর মাথাভাঙ্গা মান্নান সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বিলিন হয়ে পড়েছে। 
 
পঞ্চম শ্রেণীর ছাত্র ইমরান বলেন, আর ২ মাস পরে আমাগো পরীক্ষা এখন স্কুলডা ভাইংগা নদীতে নিয়ে গেছে। আমরা কই যাইমো? আমাগো পড়ালেখার কি অইবো! আমাগো গ্রামের অনেকেই বাড়িঘর লইয়া গেছেগা। আমার বাবা কইছে আমরাও যাইমোগা।
 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন বলেন, গত বৃহস্পতিবার আমরা বন্ধ করে যাওয়ার সময় বিদ্যালয়টি থেকে নদীর দূরত্ব প্রায় দেড়শ ফুটের উপরে ছিলো। আজ এসে দেখি নদী স্কুলটির ৪ ভাগের ৩ ভাগ নদী গর্ভে বিলিন হয়ে গেছে।আমরা বিদ্যালয়টি পুনরায় কোথায় স্থাপন করবো তা বলতে পারছিনা। আমাদের সমস্যার কথা আমরা উপজেলার স্যারদের জানিয়েছি।আমাদের বিদ্যালয়ের মোট ৮৭ জন শিক্ষার্থী ছিলো। নদী ভাঙ্গনের কারণে এখন আছে ৫৩ জন। যার মধ্যে বিদ্যালয়ে এসেছে ২৯ জন।
 
ভেদরগঞ্জ উপজেলা সহকারি শিক্ষা অফিসার আল মুজাহিদ দিপু বলেন, ২০১৬ সালে বিদ্যালয় বিহিন গ্রামে পিইডিপি-৪ এর আওতায় ১৫শ বিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায় এ বিদ্যালয়টি স্থাপন করা হয়। ২০১৭ সালে বিদ্যালয়ের ১ তলা ভবন নির্মাণ হয়। যা এখন ৮ বছরের মাথায় নদী ভাঙ্গনে বিলিন হয়ে গেলো। বিদ্যালয় ভবনটি বিলিন হওয়ায় আমরা শিশু শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রাখতে প্রয়োজনী পদক্ষেপ নিব।
 
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুস ছোবাহান মুন্সী বলেন, বিদ্যালয়টি আজ হয়ত পুরোটাই নদীগর্ভে চরে গেছে। আমরা বিদ্যালয় ভবনটি রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দিয়েছি। তারা কোন পদক্ষেপ নেয়নি। নদী বিদ্যালয় ভবনের কাছাকাছি চলে এসেছে। কর্তৃপক্ষের অনুমোতি ব্যতিত এ ভবন নিলাম করা যাবেনা। তাই নিলাম দিতে পারিনি।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত