ঢাকা রবিবার, ১৫ মার্চ, ২০২৬

সাটুরিয়ায় শুরু হলো উপজেলা প্রশাসন কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৫


মানিকগঞ্জের সাটুরিয়ায় শুরু হয়েছে উপজেলা প্রশাসন কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৫ । ক্রীড়ামুখর সমাজ গঠনের লক্ষ্যে সারা দেশের ন্যায়।

বুধবার (১৭ সেপ্টেম্বর ) বিকেল ৪ টার দিকে উপজেলার বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। 

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য এবং মানিকগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আফরোজা খান রিতা, জামায়াতের ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য ও মানিকগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও কুসংস্কার থেকে দূরে রাখে। উপজেলা প্রশাসনের এ আয়োজনের মাধ্যমে শুধু ক্রীড়াঙ্গনেই নয়, সামাজিক বন্ধনেও নতুন দিগন্ত উন্মোচিত হবে।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, ক্রীড়া সংস্থার কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ,জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উদ্বোধনী ম্যাচে অংশ নেয় হরগজ ইউনিয়ন বনাম ধানকোড়া ইউনিয়ন ।খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা দর্শকদের মুগ্ধ করে অসাধারণ পারফরম্যান্সে। ধানকোড়া ইউনিয়ন প্রথমার্ধে একটি গোল করে ও বিরতির পর আরো দুটি গোল দিয়ে খেলা জমিয়ে তোলে এবং শেষ মুহূর্তে ধানকোড়া ইউনিয়ন জয়লাভ করে। অপরদিকে হরগজ ইউনিয়ন শূন্য গোলে পরাজিত হয়।

 

টুর্নামেন্টে সাটুরিয়া উপজেলাধীন ৯ টি ইউনিয়ন ও উঃ জেলা পরিষদসহ ১০টি দল অংশ নিচ্ছে। আগামী মাসের ১০ তারিখ পর্যন্ত চলবে এ প্রতিযোগিতা। বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় ট্রফি ও পুরস্কার।

 

খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন হাজারো দর্শক। দর্শকদের উচ্ছ্বাস, সমর্থন আর ঢাক-ঢোলের আওয়াজে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।

 

এ সময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছর এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভা খুঁজে বের করা হবে এবং তাদের জেলা-আঞ্চলিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেওয়া হবে।

Masum / Masum

সন্ত্রাসী হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেল

মহাদেবপুরে প্রতিবন্ধীদের সাথে ইফতার করলেন এমপি ফজলে হুদা

বাগেরহাট অফিসার্স ফোরামের উদ্যোগে সাংগঠনিক সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাকিবুল ইসলাম কে যুব প্রধান করে বাগেরহাট যুব রেড ক্রিসেন্টের কমিটি ঘোষণা

মহাদেবপুরে শয়ন কক্ষ থেকে  যুবকের ঝুলন্ত অর্ধগলিত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় অপরিকল্পিত বহুতল ভবন নির্মাণে জনদুর্ভোগ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সাংবাদিক

কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২

সড়ক, সেতু থেকে শুরু করে বিভিন্ন বড় অবকাঠামো নির্মাণে প্রকৌশলীরা দিনরাত কাজ করে যাচ্ছেন -- গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, এমপি

বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, সড়ক ও মাদ্রাসা ভবনের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী

নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

বাগেরহাট প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল