সাতক্ষীরার মাদরা সীমান্ত থেকে ৩০,০০০ ইউএস ডলার জব্দ করেছে বিজিবি
সাতক্ষীরার মাদরা সীমান্তের তেতুলতলা নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ৩০,০০০ ইউএস ডলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ (১৭ সেপ্টেম্বর ২০২৫) সকালে বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ মাদরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৮ ও ৯ আরবি'র মধ্যবর্তী তেতুলতলা নামক এলাকা দিয়ে বিপুল পরিমাণ মার্কিন ডলার ভারতে পাচারের চেষ্টা চলছে। এ সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশে মাদরা বিওপির একটি বিশেষ আভিযানিকদল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান নেয়। পরবর্তীতে আনুমানিক সকাল ০৯০০ টার দিকে বিজিবি আভিযানিকদল একজন সন্দেহভাজন ব্যক্তিকে সীমান্তের দিকে গমন করতে দেখে তাকে ধাওয়া করলে সে হাতে থাকা একটি পলিথিন ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা উক্ত ব্যাগ তল্লাশি করে ১০০ ডলারের ০৩টি বান্ডিলে মোট ৩০,০০০ ইউএস ডলার উদ্ধার করে। উদ্ধারকৃত ডলারের বর্তমান মুদ্রামান ৩৬,৩৭,২০০/- (ছত্রিশ লক্ষ সাইত্রিশ হাজার দুইশত) টাকা।
এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উদ্ধারকৃত ডলার আদালতের আদেশক্রমে সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।
Rp / Rp
বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া
সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর
শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
ফুলবাড়ীতে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত
বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড
সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না
বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ