শরীয়তপুরে আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাদক বিরোধী র্যালি
"মাদক থেকে দূরে থাকুন, সুস্থ জীবন গড়ুন" এই শ্লোগানকে সামনে রেখে শরীয়তপুরে আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে মাদক বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুরে এ র্যালি অনুষ্ঠিত হয়। পরে সংগঠনের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মো. সুরুজ আহমেদ খান সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার এ কে এম নাসির উদ্দীন কালু। বিশেষ অতিথি ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল কাদের। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি নেতাবৃন্দ, বিপুল সংখ্যক কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সরদার একেএম নাসির উদ্দীন কালু বলেন, আমাদের দেশ থেকে মাদক নির্মূল করতে হবে। মাদক আমাদের সমাজের জন্য একটি মরণঘাতী। এখন থেকে যদি আমরা মাদকের বিরুদ্ধে সোচ্চার না হোই। তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের হাত থেকে কোনমতে রক্ষা করা যাবে না। তাই দলমত নির্বিশেষে মাদকের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল কাদের বলেন, আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই, সমাজের ঐক্যবদ্ধ চেষ্টার মাধ্যমে এই দেশকে, এই গ্রামকে, এই সমাজকে, এই শরীয়তপুরকে মাদকমুক্ত করতে পারবো। সকলের অংশগ্রহণের মাধ্যমে আমরা মাদক মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ।
সংগঠনের প্রতিষ্ঠাতা আতাউর রহমান খান বলেন, মাদক এক মারাত্মক বিষ। এটি জীবন নষ্ট করে, পরিবার ভাঙে এবং সমাজে অশান্তি আনে। আসুন, সবাই মিলে শপথ করি, মাদককে না বলি, সুস্থ জীবন গড়ি।
সংগঠনের সভাপতি মো. সুরুজ আহমেদ খান বলেন, মাদক সমাজের একটি মরণ ব্যাধি। মাদকের কালো থাবা থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে। মাদকের ভয়াবহতা তুলে ধরতেই আমাদের আজকের আয়োজন।
আমরা ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে লড়াই করবো, ইনশাআল্লাহ।
Rp / Rp
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ
বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন
বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা
ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে
বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত
লক্ষীপুর থেকে সাতক্ষীরা -উন্নয়ন ও সাংগঠনিক দায়িত্বে বীথিকা বিনতে হোসাইন
দৌলতপুরে আলোচিত জোড়া খুনের আসামি সবুজ গ্রেফতার
বিএমইঊজে ফেনী জেলার নির্বাচনী তফসিল করা হয়েছে
Link Copied