শারদীয় দূর্গাপূজার প্রতিমা তৈরি শেষে রং তুলির কাজে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা
সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। শরৎকালের হিমেল হাওয়ায় কাশফুলের শুভেচ্ছায় পূজা অর্চনায় মেতে ওঠে হিন্দু সম্প্রদায়। তারই অংশ হিসেবে এবার শারদীয় দুর্গাপুসার প্রস্তুতি চলছে তালা উপজেলায় ১৯৫ টি পুজা মন্দির বা মন্ডবে। কয়েকটি পূজামন্ডপ ঘুরে দেখা গেছে,ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নানার রংয়ের শরজিৎ কাদা-মাটি, বাঁশ, খড়, সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় তিল তিল করে গড়ে তোলা হচ্ছে দেবীদুর্গার প্রতিমা। কারিগররা প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন। মৃৎ শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে দেবীদুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, অসুরসহ বিভিন্ন দেব-দেবীর প্রতিমা।
প্রকৃতিতে শরতের শুভ্রতার সঙ্গে আসছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দুর্গা আদ্যাশক্তি, মহামায়া, শিবানী, ভবানী, দশভুজা, সিংহবাহনা ইত্যাদি নামে অভিহিত হন। দুর্গ বা দুর্গম নামক দৈত্যকে বধ করেন বলে তাঁর নাম হয় দুর্গা। জীবের দুর্গতি নাশ করেন বলেও তাঁকে দুর্গা বলা হয়। ব্রহ্মার বরে পুরুষের অবধ্য মহিষাসুর নামে এক দানব স্বর্গরাজ্য দখল করলে রাজ্যহারা দেবতারা বিষ্ণুর শরণাপন্ন হন। বিষ্ণুর নির্দেশে সকল দেবতার তেজঃপুঞ্জ থেকে যে দেবীর জন্ম হয় তিনিই দুর্গা। দেবতাদের শক্তিতে শক্তিময়ী এবং বিভিন্ন অস্ত্রে সজ্জিতা হয়ে এ দেবী যুদ্ধে মহিষাসুরকে বধ করেন। তাই দেবীর এক নাম হয় মহিষমর্দিনী।
শিশির ভেজা ভোর আর শরতের কাশফুল জানান দিচ্ছে শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ উৎসব ঘিরে মৃৎশিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় প্রতিমাগুলে হয়ে উঠছে অপরূপ। এখন খড় আর কাদা মাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ চলছে। একই সঙ্গে শরতের দুর্গোৎসবকে পরিপূর্ণভাবে সাজাতে মন্দিরগুলোতে চলছে প্রস্তুতি।
তালা উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক নারায়ণ মজুমদার জানান উপজেলার ১২টি ইউনিয়ন মোট ১৯৫ টি মন্দিরে সর্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৭ সেপ্টেম্বর হতে দুর্গা পূজা শুরু হবে।১নং, ধানদিয়া ইউনিয়নে ১৮টি,২নং, নগরঘাটা ইউনিয়নে ১০টি,৩নং সরুলিয়া ইউনিয়নে ২১টি,৪নং, কুমিরা ইউনিয়নে ১৪টি, ৫নং, তেঁতুলিয়া ইউনিয়নে ১০টি, ৬নং, তালা সদর ইউনিয়নে ২০টি, ৭নং, ইসলামকাটি ইউনিয়নে ২১টি, ৮নং, মাগুরা ইউনিয়নে ১২টি, ৯নং খলিশখালী ইউনিয়নে ১৯টি,১০নং,খেশরা ইউনিয়নে টি ১৪ ১১নং জালালপুর ইউনিয়নে ১৪টি ১২নং,খলিলনগর ইউনিয়নে ২২ টি সর্বমোট ১৯৫টি মন্দিরে দুর্গা উৎসব উদযাপিত হবে। তালা উপজেলা প্রসাশন জানিয়েছেন, এবছর দুর্গোৎসব সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে পালনেরজন্য নিরবিচ্ছিন্ন নিরাপত্তার ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। বাংলাদেশ পুজা উদযাপন কেন্দ্রীয় কমিটির, জেলা কমিটি, প্রশাসনের নির্দেশনা মেনে উপজেলা পুজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক নারায়ণ মজুমদার ।
Rp / Rp
বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত
মহাদেবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
রাজশাহীতে সকলের জন্য স্কাউটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত
বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাট হাসপাতাল থেকে গুরুতর আহত রোগীকে 'নরমাল' সার্টিফিকেট দেওয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন
কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
মহাদেবপুরে ৩ দিনব্যাপী বইমেলা পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত
১৬ বছর পর পুনরায় সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান
২৮শে এপ্রিল আসলাম চৌধুরীর মামলার চূড়ান্ত শুনানি রায়ের দিকে তাকিয়ে চট্টগ্রাম ও দেশবাসী
কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ
বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
পা দিয়েই স্বপ্ন লেখা আরিফা—তার পাশে দাঁড়ালেন ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু
Link Copied