ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বিএনপি নেতা ফখরুল ইসলামের শোডাউনে জনতার ঢল


আমির হোসেন, নোয়াখালী জেলা photo আমির হোসেন, নোয়াখালী জেলা
প্রকাশিত: ২৩-৯-২০২৫ দুপুর ১০:৪০
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র বসুরহাট বাজারে বিএনপি নেতা আলহাজ্ব ফফরুল ইসলামের আগমন উপলক্ষে জনতার ঢল উঠে, সোমবার  দুপুরের পর থেকে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৫ আসন (কোম্পানীগঞ্জ -কবিরহাট) নির্বাচনী এলাকার  বসুরহাট বাজারের অলি-গলিতে লোকারন্য হয়ে পড়ে। 
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স এবং মেট্রো হোমসের চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলামের আগমনী শোডাউনে জনতার ঢলে আনন্দ উচ্ছাস দেখা বিএনপির নেতাকর্মীদের মাঝে। 
তিনি  শোভাযাত্রা নিয়ে বসুরহাট বাইপাস সড়ক থেকে বসুরহাট বাজারে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। 
শোডাউনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স এবং মেট্রো হোমসের চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম বক্তব্য রাখেন, এবং তার নির্বাচনী এলাকার উন্নয়নে প্রতিশ্রুতি দেন। তিনি ভোটারদের কাছে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। 
নোয়াখালী-৫ আসনে ধানের শীষে সম্ভাব্য এমপি প্রার্থী বিএনপির নেতা ফখরুল ইসলাম আরও বলেন,দলের শীর্ষ নেতৃত্ব থেকে তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। দলের সিদ্ধান্ত সবাইকে মেনে নিতে হবে। 
শোডাউনে দুই উপজেলার কয়েক হাজার বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মী মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল নিয়ে অংশ নেন।
এতে উপস্থিত ছিলেন, এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির বিলুপ্ত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আফতাব আহমেদ বাচ্চু, আনিসুল হক, সদস্য একরামুল হক মিলন, হারুনুর রশীদ ভুঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু, গোলাম হায়দার শাহীন, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী স্বপন, যুগ্ম আহ্বায়ক নাছের মেম্বার,সদস্য সচিব আবুল বাশার,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক মহিন উদ্দিন ছোটন, চরপার্বতী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক মাইন উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সবুজ,চরকাঁকড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কামরুল,চরফকিরা ইউনিয়ন বিএনপি নেতা হাজী শাহজাহান, যুবদল নেতা শিহাব উদ্দিন  রিপন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজ আজমীরসহ শোডাউনে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা