পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাঙ্গামাটিতে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট সমিতির আলোচনা ও মিলাদ মাহফিল
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট সমিতি রাঙ্গামাটি জেলা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইফা'র উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী।
ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট সমিতি রাঙ্গামাটি জেলার সভাপতি পেয়ার আহমদের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা আবুল হাসেম, বিশেষ অতিথি ছিলেন, জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার আলী আহসান ভূঁইয়া।
অনুষ্ঠানে ইফা'র উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী বলেন, মহানবী (সা.) আরব জাতিকে যে শিক্ষা দিয়েছিলেন তা বিশ্বের সব জাতির জন্যই অনুকরণীয়। বর্তমান অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবনী অনুসরণ করে আমাদের অন্তরকে আলোকিত করার চেষ্টা চালিয়ে যেতে হবে।
সদর উপজেলার সাধারণ কেয়ারটেকার মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কৃষি ও বন আবাসিক এলাকার বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহাম্মদ আশহাদুল ইসলাম, রুপনগর বায়তুল মামুর জামে মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ মিরাজ উদ্দিন, বানানী হাউজিং কমপ্লেক্সে জামে মসজিদের ইমাম ও খতিব, ইসলামিক ফাউন্ডেশনের সকল কর্মকর্তাসহ জেলা শহর মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত
Link Copied