ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

বাগেরহাটে আদালতের এজলাসে করিডোরে জয় বাংলার স্লোগান, আটক এক


বাগেরহাট জেলা প্রতিনিধি photo বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৯-২০২৫ বিকাল ৫:৩১

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মোড়লগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের  জি,আর-৩০২/২৪  নং মালায় ৪১ জন আসামি হাজিরা ছিল। প্রত্যক্ষদর্শী এডভোকেট এস এম ইমরান হোসাইন জানান, আমি পার্শ্ববর্তী আদালতে ছিলাম সেখান থেকে জয় বাংলা স্লোগান শুনে বাইরে এসে দেখি এডভোকেট তাজিনুর রহমান পলাশ, এবিএম গোলাম কিবরিয়ার তারিখ, অজিয়ার রহমান পিকলু, প্রতাপ কুমার মন্ডল, উৎসব কুমার বৈরাগীর, ফকির নওরেশেউজ্জামান  লালনের নেতৃত্বে জয় বাংলার স্লোগান দিয়ে অর্ধশত নেতাকর্মী আদালতের দোতলা থেকে নিচতলায় নেমে যাচ্ছে। এসময় আদালত চত্বরে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এ সময় আদালতের বিচারক আজমিরা ফেরদৌসী এজলাস  ছেড়ে তার খাস কামরায় চলে যান। এ সময় আদালত চত্বরে উপস্থিত জনতা একজনকে ধরে পুলিশে সোপর্দ করেন। 
পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ লালন জানান, মোড়েলগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জিআর ৩০২/২৪ নং মামলার ধার্য তারিখ ছিল। এটি একটি ঘর পোড়ানো মামলা এ মামলায় ৬৮জন আসামি রয়েছে এর মধ্য থেকে ৬৬জন জামিনে আছে। এ মামলায় আদালতে হাজিরা শেষে বের হয়ে যাওয়ার সময় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে বের হয়ে যায়। এ মামলার রাষ্ট্রপক্ষে ছিলেন কোর্ট সিএসআই কার্তিক চন্দ্র পাল, এডভোকেট সাহেবুর রহমান ও ফরহাদ হোসেন। আসামিপক্ষের নিয়োজিত অ্যাডভোকেট তানজিমুর রহমান পলাশ, অজিয়ার রহমান পিকলু, এস্তেন্দার হোসেন, শেখ নজরুল ইসলাম কাদের।
কোট সিএসআই কাত্তিক চন্দ্র পাল বলেন, এদিন এ মামলায় ৬৬জন আসামি জামিনে আছেন। এদিন এ মামলায় ৪১ জন হাজিরা ছিল, একজন সময়ের আবেদন করেছে, দুইজন কোন তদবির করে নাই। হাজিরা শেষে বের হয়ে যাওয়ার সময় জয় বাংলা স্লোগান দিয়েছে সময় আদালত চত্বর উত্তপ্ত হয়ে ওঠে।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,(ওসি) মাহমুদুল হাসান জানান, আদালত চত্বরে জয় বাংলা স্লোগান দেয়ার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত দের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে

Rp / Rp

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত

লক্ষীপুর থেকে সাতক্ষীরা -উন্নয়ন ও সাংগঠনিক দায়িত্বে বীথিকা বিনতে হোসাইন

দৌলতপুরে আলোচিত জোড়া খুনের আসামি  সবুজ গ্রেফতার

বিএমইঊজে ফেনী জেলার নির্বাচনী তফসিল করা হয়েছে