শৈলকুপায় দূর্গা প্রতিমা ভাঙচুর, আটক ১, খুলনা রেঞ্জ ডিআইজির ঘটনাস্থল পরিদর্শন
শৈলকুপা(ঝিনাইদহ)প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় দূর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে ১৫ নং ফুলহরি ইউনিয়নের বিশ্বাস পাড়া হরিতলা পূজা মন্ডপে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িত ফুলহরি গ্রামের মনজের হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে। মনজের হোসেন ফুলহরি ইউনিয়নের ১নং ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্য রুহুল ইসলামের আপন চাচা। প্রতিমা ভাঙচুরের ঘটনায় খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক(পিপিএম) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লক্ষী, গণেষ সহ ৮টি প্রতিমার মাথা ও হাত ভেঙে পাশের ডোবায় ফেলে রাখা হয়। আটক ব্যক্তির স্বীকারোক্তি মোতাবেক পুলিশ তা উদ্ধার করে। প্রতিমা সংস্কারের সমস্ত অর্থ প্রদানের আশ্বাস দেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান।
ফুলহরি হরিতলা মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস বলেন, তাদের দূর্গা মন্দিরে রাত ৪টা পর্যন্ত সেচ্ছাসেবক দল পাহারা দেয়। ফজরের আজানের একটু আগে তারা বাড়ি ফেরে। এ সুযোগে মঙ্গলবার ভোরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। মন্দিরটি সিসি ক্যামেরার আওতাধীন। সকালে তারা যখন ঘটনাটি জানতে পারেন তখন সিসিটিভির ফুটেজে দেখা যায় তাদের গ্রামের মনজের হোসেন নামের এক ব্যক্তি একে একে ৮টি প্রতিমার মাথা ও হাত ভেঙে এক যায়গায় রাখছেন। এ ঘটনা সাথে সাথে পুলিশকে জানালে তারা মনজের হোসেনকে আটক করেন। তার সাথে আরো কোনো ব্যক্তি জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছেন পুলিশ।
প্রতিমা ভাঙচুরের ঘটনায় শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, তারা ঘটনাটি জানার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। সিসিটিভির ফুটেজ দেখে মনজের হোসেন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সে প্রাথমিক ভাবে ঘটনার দায়ভার স্বীকার করেছে ও এর সাথে আরো এক ব্যক্তি জড়িত আছে বলে জানিয়েছেন।
শৈলকুপায় দূর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনায় মন্দির পরিদর্শন করে খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক (পিপিএম) বলেন, রাষ্ট্রের কর্মচারী হিসেবে, এদেশের সাধারণ নাগরিক হিসেবে, অসাম্প্রদায়িক একজন ব্যক্তি হিসেবে এ কাজটি অত্যন্ত ন্যাক্কারজনক বলে মনে করি। খুলনা রেঞ্জ না দেশের প্রতিটা মন্দিরকে তারা সমান
ভাবে গুরুত্ব দিয়ে থাকেন। তিনি জানান ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভির আলোকে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। সমস্ত তথ্য তারা যাচাই বাছাই করে এর সাথে কারা ইন্ধনদাতা তাদের আটক করে আইনের আওতায় আনা হবে বলে জানান।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা