ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মহাদেবপুরে রসায়নে অনার্স জাকির চৌকিদারী চাকরি পেয়ে মহা খুশি


লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ photo লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ
প্রকাশিত: ২৪-৯-২০২৫ দুপুর ১২:৪২

মহাদেবপুরে রসায়নে  অনার্স পাস জাকির হোসেন উপজেলার ভীমপুর ইউনিয়ন পরিষদে মহল্লাদার(চৌকিদার )পদে চাকরি পেয়ে মহা খুশি হয়েছে।
 জানা গেছে ,মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান গত ২৬  আগস্ট২০২৫ উপজেলার 
৬ টি ইউনিয়ন পরিষদের
 ৮ টি ওয়ার্ডে শূন্য পদে মহল্লাদার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এতে মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের ১ টি পদের বিপরীতে ১৩ টি দরখাস্ত ,হাতুর ইউনিয়ন পরিষদের ২টি পদের বিপরীতে ১২ টি দরখাস্ত, চান্দাস ইউনিয়ন পরিষদের ১ টি পদের বিপরীতে ১৫ টি দরখাস্ত, রাইগাঁ ইউনিয়ন পরিষদে ১ টি পদের বিপরীতে  ৬ টি দরখাস্ত , সফাপুর ইউনিয়ন পরিষদে ১ টি পদের বিপরীতে ৩ টি দরখাস্ত 
 এবং ভীমপুর ইউনিয়ন পরিষদে ২ টি পদের বিপরীতে ১০ টি দরখাস্ত নির্দিষ্ট সময়ের মধ্যে জমা পরে। উপজেলা নির্বাহী অফিসার স্বচ্ছতার সাথে নিয়োগের লক্ষ্যে ২২ সেপ্টেম্বর সোমবার সকালে নিজে উপস্থিত থেকে উপজেলার  জাহাঙ্গীরপুর মডেল হাইস্কুলে ৬৪ জন মহল্লাদার পদপ্রার্থীর লিখিত পরীক্ষা গ্রহণ করেন এবং তার বিশ্বস্ত অফিসার দিয়ে খাতা দেখেন। এতে ২৪ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়। ঐদিনই বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়। এ সময়  ভাইভা বোর্ডে উপজেলা নির্বাহী অফিসার ছাড়াও থানার অফিসার ইনচার্জ ওসি সাহীন রেজা, উপসহকারী প্রকৌশলী রাজীব আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম , উপজেলা আনসার ও জিডিপি অফিসার ইব্রাহিম খান এবং সংশ্লিষ্ট ৬ ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। ২৩ সেপ্টেম্বর বিকেল সোয়া ৫ টার সময় উপজেলা নির্বাহী অফিসারের নোটিশ বোর্ডে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এই সময়ের ফাঁকে ফাঁকে জাকির হোসেনের সাথে এই প্রতিবেদকের কথা হলে সে জানায়, আমার দাদা ভীমপুর ইউনিয়ন পরিষদের সাবেক দফাদার ছিলেন , তিনি ১৯৭১ সালে পাক বাহিনীর হাতে ওই ইউনিয়ন পরিষদের তৎকালীন  চেয়ারম্যান সহ একই সাথে শহীদ হন। সে আরো বলে আমার বাবা রফিকুল ইসলাম একজন ভ্যানচালক ,আমাদের কোন সহায় সম্পদ নাই ,মা খুবই অসুস্থ মেয়েলি বিষয়ে কয়েকটি অপারেশন করতে হয়েছে তারপরেও সে সম্পূর্ণ সুস্থ না হয়ে বর্তমানে বিছনাগত, আমি নিজেও পড়ালেখার পাশাপাশি 
হাইস্কুল জীবন থেকেই   ভ্যান চালিয়ে সংসারে সহযোগিতা করি। এই চাকরিটি আমার জীবনে খুবই প্রয়োজন ছিল, মহান রাব্বুল আলামিন আমার মনের আশা পূরণ করায় আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই।

Rp / Rp

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন

বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা