ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ভুয়া তথ্য ছড়াতে পাটকেলঘাটা প্রেস ক্লাবের লোগো ব্যবহার ক্ষুব্ধ সাংবাদিক সমাজ


শেখ মখফুর রহমান জান্টু, সাতক্ষীরা photo শেখ মখফুর রহমান জান্টু, সাতক্ষীরা
প্রকাশিত: ৪-১০-২০২৫ দুপুর ৩:৯

ভুয়া তথ্য ছড়াতে পাটকেলঘাটা প্রেসক্লাবের নাম লোগো ব্যাবহার, ক্ষুব্ধ সাংবাদিক সমাজ

 

 

শেখ মখফুর রহমান :

 

পাটকেলঘাটা প্রেসক্লাবের নাম ও লোগো ব্যবহার করে একটি বিশেষ মহল ভিন্ন উদ্দেশ্যে মূল ধারার সাংবাদিকদের সম্মান ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় সাংবাদিক মহলসহ সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।

 

সূত্রে জানা যায় পাটকেলকাটা প্রেসক্লাবের লোগো ব্যবহার করে একটি ফেক আইডি তৈরি করে সেই আইডি থেকে মূলধারা চারজন সাংবাদিক ঢাকা থেকে প্রকাশিত ক্রাইম তালাশ ও দেশ সংযোগ পত্রিকার তা'আলা উপজেলা প্রতিনিধি গোলাম রাব্বানী, যশোর থেকে প্রকাশিত প্রতিদিনের কথা পত্রিকার পাটকেলঘাটা প্রতিনিধি আলমগীর হোসেন, সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতক্ষীরা সকাল পত্রিকার বিশেষ প্রতিনিধি আতাউর রহমান লিটন ওসাতক্ষীরা থেকে প্রকাশিত সাতক্ষীরা সংবাদ পত্রিকার পাটকেলঘাটা প্রতিনিধি শেখ মাসুদ হাসান মনির নাম ও ছবি সংযুক্ত করে চাঁদাবাজ উল্লেখ করে একটি মিথ্যা বানোয়াত উদ্দেশ্যপ্রণীত নিউজ পোস্ট করেছে। গত বৃহস্পতিবার ২রা অক্টোবর ২০২৫ বিকাল ৩ ঘটিকার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেই এই খবরটি দেখা যায়। পাটকেলঘাটা প্রেসক্লাবের লোগো ব্যবহার করার কারণে এ বিষয়ে জানতে চাইলে পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মমিন ও সাধারণ সম্পাদক ইয়াছিন আলী সরদার বলেন, “আমরা বিষয়টি সম্পর্কে অবগত নই। কে বা কারা প্রেসক্লাবের লোগো ব্যবহার করে ফেসবুকে ভুয়া তথ্য ছড়াচ্ছে তা আমাদের জানা নেই। তবে এ ধরনের কর্মকাণ্ড সাংবাদিকতার মর্যাদা নষ্ট করছে।”

 

তারা আরও জানান, ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।

 

এ ব্যপারে থানায় গিয়ে পাটকেলঘাটা থানার অফিসার্স ইনচার্জ -শেখ শাহিনুর রহমান কে অবহিত করে করণীয় জানতে চাইলে-

তিনি জি.ডি করার পরামর্শ দেন। যশোর থেকে প্রকাশিত প্রতিদিনের কথার পাটকেলঘাটা প্রতিনিধি আলমগীর হোসেন বাদী হয়ে পাটকেলঘাটা থানায় একটি জি ডি করেছেন। জি ডি নং ৬৬ তাং০২/১০/২৫-পাটকেলঘাটা থানা। মূলধারা চারজন সাংবাদিকের বিরুদ্ধে এভাবে চাঁদাবাজ পোস্ট করায় এলাকার সুশীল সমাজ উদ্বেগ প্রকাশ করেছেন।

Masum / Masum

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত