ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

মানিকগঞ্জের দৌলতপুরে বিএনপির উদ্যোগে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা নিয়ে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত


ওমর ফারুক, মানিকগঞ্জ photo ওমর ফারুক, মানিকগঞ্জ
প্রকাশিত: ৪-১০-২০২৫ বিকাল ৭:৪৫

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বিএনপির উদ্যোগে দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা নিয়ে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ই অক্টোবর ) বিকালে দৌলতপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা কৃষক দলের আহব্বায়ক,দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তোজাম্মেল হক তোজা

 

তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে স্মরণকালের অন্যতম কঠিন নির্বাচন। যাদের গত ১৬ বছরের আন্দোলন-সংগ্রামে দেখা যায়নি, তারা এখন মনোনয়নের জন্য তৎপর হয়ে তৃণমূলের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। বিএনপির তৃণমূল নেতাকর্মীদেরকে এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।

তোজাম্মেল হক তোজা বলেন “দেশনায়ক তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র এখনো চলছে। তবে সব বাধা মোকাবেলা করে তিনি খুব শিগগিরই দেশে ফিরে আসবেন, ইনশাআল্লাহ। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও অর্থনৈতিক মুক্তির জন্য তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফার বিকল্প নেই। বিএনপি ক্ষমতায় গেলে এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সরকারি মতিলাল ডিগ্রী কলেজের সাবেক ভিপি ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: নুরুজ্জামান (রাশেদ), সাদেকুর রহমান (তুলা) সাবেক আহবায়ক কৃষক দল, মো : হজরত আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, মোঃ শওকত মাস্টার, দৌলতপুর উপজেলা কৃষক দল সাবেক সদস্য সচিব, মির্জা বাদল, যুগ্মসাধারণ সম্পাদক কৃষক দল, মো: রাজিব খান,সভাপতি, দৌলতপুর উপজেলা জিয়া মঞ্চের, মো: জাহাঙ্গীর আলম প্রমূখ। 

Masum / Masum

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত