ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

সাতক্ষীরার সিভিল সার্জন আব্দুস সালামের অপসারণ দাবিতে মানববন্ধন


আলমগীর অরণ্য, শৈলকুপা - ঝিনাইদহ photo আলমগীর অরণ্য, শৈলকুপা - ঝিনাইদহ
প্রকাশিত: ৬-১০-২০২৫ দুপুর ২:৫১
ঘুষ, দূর্নীতি , নারীলোভী আচারন ও মাদকাসাক্ত সহ নানা  অভিযোগ তুলে  সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালামের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার( ৬ অক্টোবর) সকাল১১ টায় সাতক্ষীরা জেলাবাসীর ব্যানারে  শহরের খুলনা রোড মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন সহ সাধারণ জনতা ।
 
জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা গণ আন্দোলন জোটের আহবায়ক অধ্যাপক ইদ্রিস আলী, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ, সহ-সভপতি শেখ হাফিজুর রহমান, মহিলা সম্পাদিকা নাজমা আক্তার নদী, 
 
জেলা শ্রমিক দলের একাংশের আহবায়ক রেজাউল ইসলাম রেজা, নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সাংগঠনিক সম্পদাক ফারুক হোসেন, সাতক্ষীরা সদর হাসপাতালের স্বেচ্ছাসেবক শাওন, জেলা তরুণ দলের সাবেক সভপতি আব্দুর রউফ রাজা, জেলা ভূমিহীন সমিতির সাংগঠনিক সম্পাদক এসএম রবিউল ইসলাম প্রমূখ।
 
এ সময় সিভিল সার্জনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বক্তারা বলেন, সাতক্ষীরার সিভিল সার্জন আব্দুস সালামের বিরুদ্ধে দূর্ণীতি, হাসপাতালের নার্সদের সাথে খারাপ আচরণ, নিয়মিত অফিস না করা, নিজের কোয়ার্টারের আয়াকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ রয়েছে। তিনি কোন রকম নিয়মনীতিকে তোয়াক্কা না করে সদর হাসপাতালের স্বেচ্ছাসেবকদের অপসারণ করেছেন।
 
বক্তারা  আরও বলেন,  সিভিল সার্জনের বিরুদ্ধে নানা অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ দীর্ঘদিন ধরে থাকলে ও প্রশাসন এখনো কোনো ব্যবস্থা নেয়নি। তারা অবিলম্বে ডা. আব্দুস সালামের অপসারণ সহ তার বিরুদ্ধে প্রশাসনিক তদন্তের দাবি জানান। তা নাহলে আরো কঠোর আন্দোলন করা হবে বলে হুশিয়ারী দেন তারা ।
 
মানববন্ধন শেষে বিক্ষুব্ধ অংশগ্রহণকারীরা সিভিল সার্জন অফিস ঘেরাও করতে গেলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে সাতক্ষীরা সদর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
অভিযোগের বিষয়ে জনাতে চাইলে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. আব্দুস সালাম জানান, আমার নামে সে সকল মিথ্যা  অভিযোগ তুলে মানববন্ধন নামক যেসব কাহিনী করা হচ্ছে তার অনেক আগেই উচ্চ পর্যায়ে তদন্ত হয়েছে । আমি তাতে নির্দোশ প্রমাণিত হয়েছি । একটি মিমাংসিত বিষয়ে কে বা কার প্ররোচনায় এই নাটক সাজানো হচ্ছে সেটি আমার জানা নেই । বর্তমানে আমি হাসপাতালের স্বেচ্চাসেবীদের সরিয়ে দিতে চাইছি হয়তবা এটা কারোর স্বার্থে লাগছে , আমার ধারনা তারা একাজ করছে । 

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত