মাদারীপুরের কালকিনিতে বিএনপি'র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত ১৫
মাদারীপুরের কালকিনিতে উপজেলার বিএনপির দুই মনোনয়ন প্রত্যাশীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) দুপুর ১টার দিকে কালকিনি উপজেলা পরিষদ চত্বরে এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর (অব.) রেজাউল করিম রেজা তার কর্মী-সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। এসময় উপজেলা পরিষদ চত্বরে অবস্থান নেওয়া আরেক মনোনয়ন প্রত্যাশী আনিসুর রহমান তালুকদার খোকন-এর সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, কালকিনি থানার ওসি সোহেল রানা ও স্থানীয় সাংবাদিক ইব্রাহিম সবুজসহ কমপক্ষে ১৫ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়।
সংঘর্ষের পর উপজেলা পরিষদ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মেজর (অব.) রেজাউল করিম বলেন, মাদারীপুর-৩ আসনের অন্য প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদারের সমর্থকরা পরিকল্পিতভাবে আমার জনসভায় হামলা চালিয়েছে। প্রশাসনের কাছে এর ন্যায্য বিচার দাবি করছি।”
তবে আনিসুর রহমান তালুকদারের ঘনিষ্ঠ কালকিনি পৌর ছাত্রদলের প্রচার সম্পাদক এইচএম তুহিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান,
এই ঘটনায় পুলিশ ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন,
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় পুলিশের কয়েকজন সদস্য এবং গণমাধ্যমকর্মীও আহত হয়েছেন।”
Masum / Masum
আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি
জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ
বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন
বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা