ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে অস্ত্র মামলায় ১৪ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামী দীর্ঘ ৯ বছর পলাতক থাকার পর গ্রেফতার।


মীর রকিবুল ইসলাম,কুষ্টিয়া প্রতিনিধি photo মীর রকিবুল ইসলাম,কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৬-২-২০২৪ বিকাল ৫:৫৭

গত ২১ মে ২০১৫ ইং তারিখ কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন মনোহরপুর গ্রামের আনার ডাক্তার এর বাঁশ বাগানের মধ্যে অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রেখে অবস্থান করাকালে গ্রেফতার হন কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার মনোহরপুর গ্রামের মোঃ লালন হোসেন।

    উক্ত ঘটনায় কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় মোঃ লালন হোসেন এর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়, যার মামলা নং-৫, তারিখঃ ২১ মে ২০১৫, ধারাঃ-১৮৭৮ সালে অস্ত্র আইনের ১৯-এ, জিআর-৪২/১৫। উক্ত মামলার বিচারিক কার্যক্রম শেষে বিশেষ ট্রাইব্যুনাল আদালত-১ কুষ্টিয়ার বিচারক আসামীকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। আটক হওয়ার পর প্রায় ০৬ মাস জেল খেটে জামিনে মুক্তি পান মোঃ লালন হোসেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। জামিনের পর থেকে ফরিদপুর চলে যায় এবং সেখানে তিনি ভাঙ্গারীর দোকানে দৈনিক দিন মজুরি হিসেবে কাজ করে এবং নিজের পরিচয় গোপন রেখে তাকে আপন নামে পরিচয় দিয়ে পলাতক অবস্থায় বসবাস করে। উক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতারের ব্যাপারে র‌্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে।

     এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প, র‌্যাব-১২ এবং র‌্যাব-১০, সিপিসি-৩ এর যৌথ আভিযানিক দল অদ্য ০৬ ফেব্রæয়ারি ২০২৪ তারিখে সকাল ০৮.৩০ ঘটিকার সময় ‘‘ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রেলস্টেশন এলাকা’’ হতে পলাতক আসামী মোঃ লালন হোসেন (৩৫), পিতা-শুকুর আলী, সাং-মনোহরপুর, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়াকে আত্মগোপনে অবস্থান করাকালে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Masum / Masum

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত