ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের চার নেতা বহিষ্কার


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৮-১০-২০২৫ দুপুর ২:৩৮
পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ রাঙ্গামাটি জেলা কমিটির চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, মানুষকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন, আলেম ওলামাদের মানসম্মান ক্ষুন্ন, দলের মধ্যে  বিশৃঙ্খলা সৃষ্টিসহ দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
 
বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা শরীয়ত উল্লাহ ও মহা-সচিব মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
 
বহিষ্কৃত চার নেতা হলেন- রাঙ্গামাটি পার্বত্য জেলার হাফেজ মাওলানা মোঃ রহমত উল্লাহ, হাফেজ মোঃ আব্দুল্লাহ, মাওলানা মোঃ ইমাম উদ্দিন এবং হাফেজ মোঃ আব্দুল কাদের।
 
বিবৃতিতে বলা হয়, দলীয় পদ পরিচয় ব্যবহার করে নিজ স্বার্থের জন্য জনমনে আতঙ্ক সৃষ্টি, মানুষকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন, আলেম ওলামাদের মানসম্মান ক্ষুন্ন, দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিসহ দলের নীতি ও আদর্শ পরিপন্থী বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকার সু-স্পর্ট অভিযোগ রয়েছে। এই অপকর্ম হতে বিরত থাকার জন্য কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির পক্ষ হতে দলের সকল নেতাকর্মিকে বারংবার নির্দেশনা প্রদান করা হয়েছে। কিন্তু আপনারা দলের সকল নির্দেশনা অমান্য করে এইসকল গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিরোধী কর্মকান্ড চালিয়ে দলের সুনাম ও দলীয় শৃঙ্খলা নষ্ট করছেন। 
 
এতে বলা হয়, এই সকল কর্মকান্ডে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিরোধী দলের গঠনতন্ত্রের ধারা ১১(ক) মোতাবেক অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার্থে পার্বত্য চট্টগাম ওলামা পরিষদ থেকে উপর উল্লেখিত ৪ নেতাকে গত (৫ অক্টোবর) অব্যাহতি প্রদান পূর্বক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।

Rp / Rp

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত